টেস্ট ক্রিকেটে ৫০০টি উইকেট লাভের সুবাদে অভিনন্দিত হলেন সফল ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। অশ্বিনের এই সাফল্য ও দক্ষতাকে নিষ্ঠা ও একাগ্রচিত্ততার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে বর্ণনা করেছেন তিনি। 

সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন:

"টেস্ট ক্রিকেটে ৫০০টি উইকেট জয়ের এক অসাধারণ নজির সৃষ্টির জন্য রবিচন্দ্রন অশ্বিনকে জানাই আমার অভিনন্দন! ক্রিকেটার হিসেবে তাঁর সাফল্যের মূলে রয়েছে এক বিশেষ ধৈর্য্য, অধ্যাবসায় ও পারদর্শিতা। যাত্রাপথে তিনি সাফল্যের আরও নতুন নতুন শিখরে আরোহণ করুন এই শুভেচ্ছা জানাই।"