মহাকাশ বিজ্ঞানের অন্যতম নক্ষত্র ডঃ জয়ন্ত নারলিকারের প্রয়াণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ডঃ নারলিকারের প্রয়াণ বিজ্ঞান জগতে এক অপূরণীয় ক্ষতি। মহাকাশ বিজ্ঞান বা অ্যাস্ট্রোফিজিক্সের ক্ষেত্রে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কাঠামোর বিষয়ে তাঁর অবদান গবেষকদের প্রজন্মের পর প্রজন্মকে দিশা দেখাবে। প্রতিষ্ঠান নির্মাণ, তরুণ গবেষকদের শিক্ষা ও উদ্ভাবনার মনোভাব বাড়িয়ে তোলায় তিনি ছিলেন বিশেষ ভাবে উদ্যোগী। সাধারণ মানুষের কাছে সহজ সরল ভাষায় বিজ্ঞানের মূল বক্তব্য পৌঁছে দিতে তাঁর লেখাগুলি এক অনন্য সম্পদ।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী এই মর্মে বার্তা দিয়েছেন। প্রয়াত বিজ্ঞানীর পরিবারের সদস্য ও অনুগামীদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
The passing of Dr. Jayant Narlikar is a monumental loss to the scientific community. He was a luminary, especially in the field of astrophysics. His pioneering works, especially key theoretical frameworks will be valued by generations of researchers. He made a mark as an…
— Narendra Modi (@narendramodi) May 20, 2025


