প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর পূর্ব দিল্লির দয়ালপুর এলাকায় একটি বহুতল ভেঙে পড়ায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি পিএমএনআরএফ তহবিল থেকে প্রত্যেক মৃত ব্যক্তির উত্তরাধিকারীকে ২ লক্ষ টাকা করে আর প্রত্যেক আহত ব্যক্তিকে ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী পিএমও ইন্ডিয়ার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন :
“উত্তর পূর্ব দিল্লির দয়ালপুর এলাকায় একটি বাড়ি ভেঙে মৃত্যু হওয়ায় আমি অত্যন্ত দুঃখিত। এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদেরকে আমি সমবেদনা জানাই। আর যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসন সমস্ত দুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
প্রত্যেক মৃত ব্যক্তির উত্তরাধিকারীকে পিএমএনআরএফ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর যাঁরা আহত হয়েছেন, তাঁদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে দেওয়া হবে @narendramodi ।”
Saddened by the loss of lives due to a building collapse in Dayalpur area of North East Delhi. Condolences to those who have lost their loved ones. May the injured recover soon. The local administration is assisting those affected.
— PMO India (@PMOIndia) April 19, 2025
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be…


