“প্রবীণ আমলা তথা অভিজ্ঞ সরকারি আধিকারিক ডঃ মঞ্জুলা সুব্রহ্মনিয়মজির মৃত্যুতে আমি উদ্বিগ্ন। নীতি সম্পর্কিত বিষয়ে তাঁর গভীর জ্ঞান ও অভিজ্ঞতার জন্য তিনি সকলেরই বিশেষ শ্রদ্ধাভাজন ছিলেন। তাঁর দৃষ্টিভঙ্গি ছিল সর্বদাই কর্মপ্রচেষ্টামুখী। আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর সঙ্গে আমার আলাপ-আলোচনার মুহূর্তগুলি আজও স্মরণ করতে পারি। তাঁর পরিবার-পরিজন ও বন্ধুবর্গকে জানাই আমার সমবেদনা। ওঁ শান্তি!”
প্রবীণ আমলা তথা অভিজ্ঞ সরকারি আধিকারিক ডঃ মঞ্জুলা সুব্রহ্মনিয়মের মৃত্যুতে এক ট্যুইট বার্তার মাধ্যমে এইভাবেই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
Anguished by the demise of veteran bureaucrat Dr. Manjula Subramaniam Ji. She was widely respected for her understanding of policy related issues and action oriented approach. I recall my interactions with her when I was CM. Condolences to her family and friends. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) January 1, 2023


