প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শিবরাজ পাতিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শিবরাজ পাতিলকে একজন অভিজ্ঞ নেতা হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন,  তিনি জনসেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন।

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেছেন, শিবরাজ পাতিলের মৃত্যুতে তিনি শোকাহত। তিনি বলেন, শিবরাজ পাতিল তাঁর দীর্ঘ জনজীবনে বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ এবং লোকসভার অধ্যক্ষ সহ বিভিন্ন পদে দেশের সেবা করেছেন। সমাজকল্যাণের প্রতি তাঁর অঙ্গীকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাঁর অবিচল নিষ্ঠার জন্য পরিচিত ছিলেন তিনি।

প্রধানমন্ত্রী বছরের পর বছর ধরে শিবরাজ পাতিলের সঙ্গে তাঁর বহু আলাপচারিতার কথা স্মরণ করে বলেন, কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন শিবরাজ পাতিল। সেটিই ছিল তাঁদের সাম্প্রতিকতম সাক্ষাৎ।

এক্স বার্তায় শ্রী মোদী বলেন:

"শিবরাজ পাতিলের মৃত্যুতে আমি শোকাহত। তিনি একজন অভিজ্ঞ নেতা ছিলেন, দীর্ঘ জনজীবনে তিনি বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ এবং লোকসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সমাজ কল্যাণে তাঁর বিশেষ অবদান ছিল। গত কয়েক বছরে তাঁর সঙ্গে আমার বেশ কয়েকবার আলাপ হয়েছে। কয়েক মাস আগে আমার বাসভভনে তিনি এসেছিলেন, সেটিই সর্বশেষ। এই দুঃখের মুহূর্তে তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।

 

“श्री शिवराज पाटील जी यांच्या निधनाने दुःख झाले आहे. ते एक अनुभवी नेते होते. सार्वजनिक जीवनातील आपल्या प्रदीर्घ कारकिर्दीत त्यांनी आमदार, खासदार, केंद्रीय मंत्री, महाराष्ट्र विधानसभेचे तसेच लोकसभेचे अध्यक्ष म्हणून काम केले. समाजाच्या कल्याणासाठी योगदान देण्याच्या ध्येयाने ते झपाटले होते. ​गेल्या काही वर्षांत त्यांच्यासोबत माझे अनेक वेळा संवाद झाले, त्यापैकी सर्वात अलीकडील भेट काही महिन्यांपूर्वीच जेव्हा ते माझ्या निवासस्थानी आले होते तेव्हा झाली होती. या दुःखद प्रसंगी माझ्या संवेदना त्यांच्या कुटुंबीयांसोबत आहेत. ओम शांती.”

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Why Abrogation Of Article 370 Was A Strategic Necessity For India

Media Coverage

Why Abrogation Of Article 370 Was A Strategic Necessity For India
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 05 অগাস্ট 2026
August 05, 2026

Viksit Bharat in Action: Inclusive, Green, and Globally Competitive Under PM Modi