প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নাইজেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারি-র প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। এই প্রসঙ্গে তিনি বিভিন্ন অনুষ্ঠানে প্রয়াত বুহারির সঙ্গে তাঁর বৈঠক এবং আলাপ-আলোচনার বিষয়টি স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেছেন, মুহাম্মাদু বুহারি-র প্রজ্ঞা, উষ্ণ আতিথেয়তা এবং ভারত-নাইজেরিয়ার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে বজায় রাখার ক্ষেত্রে অবিচল অঙ্গীকার চিরস্মরণীয়। তিনি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে প্রাক্তন রাষ্ট্রপতির পরিবার, নাইজেরিয়ার জনসাধারণ এবং সরকারকে সমবেদনা জানান।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“নাইজেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারি-র প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। বিভিন্ন অনুষ্ঠানে প্রয়াত বুহারির সঙ্গে আমি বৈঠক এবং আলাপ-আলোচনায় অংশ নিয়েছি। মুহাম্মাদু বুহারি-র প্রজ্ঞা, উষ্ণ আতিথেয়তা এবং ভারত-নাইজেরিয়ার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে বজায় রাখার ক্ষেত্রে অবিচল অঙ্গীকার চিরস্মরণীয়। ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমি প্রাক্তন রাষ্ট্রপতির পরিবার, নাইজেরিয়ার জনসাধারণ এবং সরকারকে সমবেদনা জানাই।”
@officialABAT
@NGRPresident”
Deeply saddened by the passing of former President of Nigeria Muhammadu Buhari. I fondly recall our meetings and conversations on various occasions. His wisdom, warmth and unwavering commitment to India–Nigeria friendship stood out. I join the 1.4 billion people of India in…
— Narendra Modi (@narendramodi) July 14, 2025


