Also speaks to Kerala CM to assure all possible assistance from Central Government
Announces ex-gratia from PMNRF

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেরালার ওয়েনাড়ে ধসে মৃতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। কেরালার মুখ্যমন্ত্রী শ্রী পিনারাই বিজয়নের সঙ্গেও কথা বলেছেন তিনি এবং পরিস্থিতির মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন শ্রী মোদী। 

পিএমএনআরএফ থেকে মৃতদের নিকট আত্মীয়দের এককালীন ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। 

এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন: 

“ওয়েনাড়ের কিছু অংশে ধসের ঘটনায় বেদনা অনুভব করছি। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, আমি তাঁদের পাশে আছি এবং আহতদের দ্রুত  সুস্থতা কামনা করছি। দুর্গত এলাকায় উদ্ধার অভিযান চলছে। কেরালার মুখ্যমন্ত্রী শ্রী @pinarayivijayan-এর সঙ্গে কথা বলেছি এবং বর্তমান পরিস্থিতির মোকাবিলায় সব ধরনের কেন্দ্রীয় সাহায্যেরও আশ্বাস দিয়েছি।”

 

 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স পোস্টে জানানো হয়েছে: 

“ওয়েনাড়ের কিছু অংশে ধসে মৃতদের নিকট আত্মীয়দের এককালীন ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।”

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Can we have a picture? BRICS delegates gather around PM Modi for candid photo op

Media Coverage

Can we have a picture? BRICS delegates gather around PM Modi for candid photo op
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 12 সেপ্টেম্বর 2026
September 12, 2026

President Putin, Partners, and a Photograph: How PM Modi Turned BRICS Into India’s Showcase

16 Crore Domestic Flyers. ₹22 Lakh Crore Tourism. The Holiday Stayed Home.