প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলায় দুর্ঘটনায় মৃতদের স্মৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়ের জন্য এককালীন ২ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ট্যুইট বার্তায় জানানো হয়েছে, “উত্তর প্রদেশের লখিমপুর খেরির দুর্ঘটনায় আমি মর্মাহত। নিহতদের শোক-সন্তপ্ত পরিবারকে শোক জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে: PM @narendramodi"।
Distressed by the accident in Lakhimpur Kheri, UP. Condolences to the bereaved families. May the injured recover quickly. Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 28, 2022


