Lays foundation stone and dedicates to nation multiple development projects worth around Rs 12,800 Crores in Bettiah, Bihar
Inaugurates 109 km long Indian Oil’s Muzaffarpur - Motihari LPG Pipeline
Dedicates to nation Indian Oil’s LPG Bottling Plant & storage terminal in Motihari
Lays foundation stone for City Gas Distribution projects and Grain-based Ethanol projects
Lays foundation stone and dedicates multiple rail and road projects
Lays foundation stone for redevelopment of Bettiah Railway Station
Flags off two new train services between Narkatiaganj - Gaunaha and Raxaul - Jogbani
“Under the double engine government, Bihar is moving fast on the path of regaining its old glory”
“There can be no better place than Bettiah, Champaran to take the resolve of Viksit Bihar and Viksit Bharat”
“Whenever Bihar has been prosperous, India has been prosperous.
Therefore, Viksit Bihar is equally important for Viksit Bharat”
“NDA's double engine government is trying to ensure that the youth of Bihar get jobs right here in Bihar”
“For me, the whole of India is my home, every Indian is my family”
“To build a Viksit Bharat, everyone's efforts, everyone's inspiration and everyone's learning are needed”

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিহারের পশ্চিম চম্পারণ জেলার বেতিয়ায় প্রায় ১২ হাজার ৮০০ কোটি টাকার রেল, সড়ক, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বেতিয়ার একটি বিশেষ স্থান রয়েছে। এই ভূমিতেই মোহনদাসজী মহাত্মা গান্ধী হয়েছিলেন। বিকাশিত বিহার এবং বিকশিত ভারতের শপথ গ্রহণের ক্ষেত্রে এর থেকে ভালো জায়গা আর হয় না। 

 

বিহারে এক সময় আইন-শৃঙ্খলার বেহাল অবস্থা এবং পরিবারতান্ত্রিক রাজনীতির জন্য যুবারা কাজের খোঁজে অন্যত্র যেতে বাধ্য হতেন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। কিন্তু, এখন ডবল ইঞ্জিন সরকারের সুবাদে বিহার হৃতগৌরব পুনরুদ্ধারের পথে দ্রুত এগিয়ে চলেছে বলে শ্রী মোদী জানান। আজ যেসব প্রকল্পের সূচনা হ’ল, তার সুবাদে এখানকার তরুণ প্রজন্ম বিশেষভাবে উপকৃত হবেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। গঙ্গার ওপর ছয় লেনের দীঘা – সোনপুর কেবল ব্রীজের উদ্বোধনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিহারে গঙ্গার ওপর পাঁচটি সেতু সহ ১২টিরও বেশি সেতু নির্মাণের কাজ চলছে। এজন্য বরাদ্দ হয়েছে ২২ হাজার কোটি টাকা। 

ভারতে আজ যে রেললাইন পাতা হচ্ছে বা ট্রেনের উদ্বোধন হচ্ছে – তা সবই দেশে তৈরি বলে প্রধানমন্ত্রী জানান। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এর দ্রুত প্রসারে যুবসমাজের ভূমিকা অনেকখানি। তিনি ভারতের যুবসম্প্রদায়কে গ্যারান্টি দিয়েছেন এবং আজ বিহারের যুবসম্প্রদায়কেও গ্যারান্টি দিচ্ছেন বলে প্রধানমন্ত্রী জানান। তিনি আরও বলেন, মোদীর গ্যারান্টির অর্থ সেই গ্যারান্টি পূরণ হওয়া। 

 

সৌর প্যানেল বসিয়ে দেশের প্রতিটি বাড়িকে ‘সূর্যঘর’ করে তোলা সরকারের অগ্রাধিকার বলে প্রধানমন্ত্রী জানান। পরিবারতান্ত্রিক রাজনীতির ছত্র ছায়া থেকে বেরিয়ে জননায়ক কর্পূরী ঠাকুর, জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, বাবাসাহেব আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর আদর্শে অনুসারী হওয়ার জন্য তিনি আহ্বান জানান। 

দরিদ্র মহিলা, যুবসম্প্রদায় এবং কৃষকদের সমস্যা দূর করতে তাঁর সরকারের গৃহীত নানা উদ্যোগের কথা বলেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে উঠে আসে নিখরচে রেশন, আয়ুষ্মান ভারত কিংবা পাকা বাড়ি, শৌচালয়, বিদ্যুৎ পরিষেবা, রান্নার গ্যাস, জল সংযোগের কথাও। আখের ক্রয় মূল্য বাড়িয়ে প্রতি ক্যুইন্টালে ৩৪০ টাকা করা হয়েছে এবং ভারতে বিশ্বের বৃহত্তম শস্য মজুত প্রকল্প চালু হয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। পিএম কিষাণ সম্মান নিধির মতো কর্মসূচি কৃষকদের কল্যাণে বিশেষ ভূমিকা নিয়েছে বলে তাঁর মন্তব্য। অযোধ্যাধামে শ্রীরাম মন্দির নির্মাণে বিহারের মানুষ অত্যন্ত খুশি বলে প্রধানমন্ত্রী জানান। 

 

ভারত শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে বলে প্রধানমন্ত্রী পুনরায় প্রত্যয় ব্যক্ত করেন। 

আজ চালু হওয়া ইন্ডিয়ান অয়েলের মুজাফফরপুর – মোতিহারি এলপিজি পাইপলাইন নেপালে পরিবেশ-বান্ধব রান্নার জ্বালানী সরবরাহে বিশেষ ভূমিকা নেবে। মোতিহারিতে ইন্ডিয়ান অয়েলের মজুত টার্মিনাল এই জ্বালানী পরিষেবায় গুরুত্বপূর্ণ এক অঙ্গ। এছাড়া, যেসব সড়ক ও রেল প্রকল্পের আজ উদ্বোধন হ’ল, তার সুবাদে ঐ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বিশেষভাবে উন্নত হয়ে উঠবে। 

 

আজকের অনুষ্ঠানে বিহারের রাজ্যপাল শ্রী আর ভি আরলেকর, রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমার, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

আজকের অনুষ্ঠানে বিহারের রাজ্যপাল শ্রী আর ভি আরলেকর, রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমার, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PM Modi Praises Farmers For Taking India's Rich Mango Heritage To Global Markets

Media Coverage

PM Modi Praises Farmers For Taking India's Rich Mango Heritage To Global Markets
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister hold talks with Myanmar President U Min Aung Hlaing
June 01, 2026

The Prime Minister, Shri Narendra Modi, today held productive talks with the President of Myanmar, U Min Aung Hlaing.

The Prime Minister noted that India is honoured that President U Min Aung Hlaing chose India for his first foreign visit as President. He also expressed happiness that the President began his programme in India from Bodh Gaya with the blessings of Lord Buddha.

During the talks, the two leaders reviewed the full range of India-Myanmar relations and discussed ways to further strengthen bilateral cooperation.

The discussions covered avenues to deepen cooperation in trade, rare earths, healthcare, connectivity, heritage restoration and capacity building. The two sides also agreed to work closely in areas such as maritime security, cyber security and other sectors of mutual interest.

The Prime Minister underlined that Myanmar is vital to India’s ‘Neighbourhood First’, ‘Act East’ and Indo-Pacific policies, reaffirming the importance India attaches to its relations with Myanmar.

The Prime Minister wrote on X;

“Had a productive meeting with President U Min Aung Hlaing of Myanmar. We in India are honoured that he has chosen India for his first foreign visit as President. Equally gladdening is the fact that he began the visit from Bodh Gaya, with the blessings of Lord Buddha. We reviewed the full range of India-Myanmar relations. Myanmar is vital to India’s policies of ‘Neighbourhood First’, ‘Act East’ and Indo-Pacific.”

“Our talks covered ways to deepen cooperation in trade, rare earths, healthcare, connectivity, heritage restoration and capacity building. We also agreed to work closely in areas such as maritime security, cyber security and more.”