দুই নেতা এটিকে দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে একটি মাইলফলক হিসাবে বর্ণনা করেছেন
এই চুক্তিগুলি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাকে উৎসাহিত করবে, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিকে উৎসাহিত করবে, গতিশীলতা বৃদ্ধি করবে
প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী স্টারমারকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্রিটেনের প্রধানমন্ত্রী মাননীয় স্যর কেইর স্টারমারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ভারত – ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি এবং ডবল কন্ট্রিবিউশন কনভেনশন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন দুই নেতা।
এই বিষয়টি দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে একটি মাইলফলক এবং দু’দেশেই বিনিয়োগ, কর্মসংস্থান এবং উদ্ভাবনা ক্ষেত্রকে জোরদার করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। বিশ্বের দুটি বৃহৎ মুক্ত বাজার অর্থনীতির মধ্যে এই চুক্তি অর্থনৈতিক এবং মানবিক সংযোগ প্রসারিত করবে বলেও তাঁরা মনে করেন। 
প্রধানমন্ত্রী স্টারমার বলেন, অংশীদারিত্ব শক্তিশালী করা এবং বাণিজ্যের ক্ষেত্রে বিধিনিষেধের বেড়াজাল কমানো অর্থনৈতিক সশক্তিকরণের লক্ষ্যে তাঁর সরকারের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 
বাণিজ্যিক ক্ষেত্রে এই সমঝোতা বিশ্বের বাজারের জন্য যৌথ উৎপাদন এবং পরিষেবা প্রদানের বিষয়টিতেও সহায়ক হবে বলে দুই প্রধানমন্ত্রী আশাবাদী। 
প্রধানমন্ত্রী শ্রী মোদী ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ভারত সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India stands tall in shaky world economy as Fitch lifts FY26 growth view to 7.5%

Media Coverage

India stands tall in shaky world economy as Fitch lifts FY26 growth view to 7.5%
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 14 মার্চ 2026
March 14, 2026

Heartening Resolve Meets Bold Action: PM Modi's Transformative Push for a Developed Assam.