India's strategic partnership with European Union vital: PM Modi
European Union is our biggest trade partner and one of the biggest FDI partners: PM Modi
Both India and European Union give prominence to clean energy and climate change and are committed to the Paris Agreement: PM
We would work together with European Union on creating smart cities and enhancing urban infrastructure: PM Modi
India-EU would not only expand bilateral ties but also enhance partnership at the global level: PM

মহামান্য,রাষ্ট্রপতি টুস্ক ও রাষ্ট্রপতি জাংকার, 

সম্মাননীয়প্রতিনিধিগণ, 

সংবাদমাধ্যমের সদস্যগণ, 

চতুর্দশভারত-ইউরোপিয়ান ইউনিয়ন শিখর সম্মেলনে রাষ্ট্রপতি টুস্ক এবং রাষ্ট্রপতি জাংকারকেস্বাগত জানানোর সুযোগ পেয়ে আমি আনন্দিত| 

ভারতসবসময়ই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে তার বহুমুখী অংশিদারিত্বকে মূল্য দেয় এবং আমরাআমাদের কৌশলগত সহযোগিতাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি| ১৯৬২ সালে ইউরোপিয়ান ইকনমিককমিউনিটির সঙ্গে প্রথম কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী দেশগুলোর মধ্যে ভারত ছিল|

দীর্ঘদিন ধরেই ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী| তাছাড়াআমাদের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রধান উত্সগুলোর মধ্যেও একটি| 

বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে আমরা স্বাভাবিক অংশীদার| আমাদের গভীরসম্পর্ক গণতন্ত্রের সহযোগী-মূল্য, আইনের শাসন, মৌলিক স্বাধীনতার জন্য সম্মান এবংবহু-সংস্কৃতিবাদের ওপর প্রতিষ্ঠিত| 

আমদের মধ্যে বহু-মেরু নির্ভর নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক নির্দেশেরদৃষ্টিভঙ্গিও রয়েছে| গত বছর ব্রাসেলসে ১৩-তম শিখর সম্মেলনের পর থেকে আমাদের এইসম্পর্ক আরও বেশি গতি লাভ করেছে| কিছুদিন আগে রাষ্ট্রপতি জাংকার যা বলেছিলেন, তাঁরভাষায় বলতে হয়, বর্তমানে ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্কের পালে দারুণ হওয়ালেগেছে!

বন্ধুগণ, 

আমাদের বহু-বিস্তৃত বিষয় নিয়ে আজ আমরা যে ফলপ্রসূ আলোচনা করলাম, তার জন্যআমি রাষ্ট্রপতি টুস্ক এবং রাষ্ট্রপতি জাংকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি| 

আমরা ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যেকার সংযুক্তিকে বেশকিছু নতুন ক্ষেত্রেবিস্তৃত করেছি এবং পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়ার ওপর ভিত্তি করে এই সংযুক্তিকে আরওবেশি ব্যাপক ও লাভজনক করার জন্য উদ্যোগ গ্রহণের পদক্ষেপ চালিয়ে যেতে সম্মত হয়েছি| 

আজ আমরা আমাদের গত শিখর সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত এবং গত বছর ঘোষিত এজেন্ডা২০২০-এর রূপায়ণের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছি|

 

আমরা আমাদের সুরক্ষা সহযোগিতাকে আরও শক্তিশালী করতে এবং সন্ত্রাসবাদেরবিরুদ্ধে একসঙ্গে লড়াই করার জন্য সম্মত হয়েছি| এক্ষেত্রে আমরা শুধুমাত্র আমাদেরদ্বিপাক্ষিক সহযোগিতাকেই বৃদ্ধি করবো না, বরং বহুপাক্ষিক মঞ্চেও আমরা আমাদেরসহযোগিতা ও সমন্বয়কে আরও বৃদ্ধি করবো| 

পরিচ্ছন্ন শক্তি ও জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা উভয় পক্ষ ২০১৫ সালের প্যারিসচুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ| জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা এবং সুরক্ষিত, সাশ্রয়ী ওদীর্ঘস্থায়ী বিদ্যুতের সরবরাহ করা আমাদের দুই পক্ষেরই অগ্রাধিকার| পুনর্নবীকরণবিদ্যুতের ব্যবহারের খরচ কমিয়ে আনার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গ্রহণের জন্যআমাদের প্রতিশ্রুতিকে আমরা পুনরায় সুনিশ্চিত করছি| 

স্মার্ট সিটি নির্মাণে এবং নাগরিক পরিকাঠামোকে উন্নত করার জন্য আমরাইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের সহযোগিতাকে আরও শক্তিশালী করবো|

 

আমি আনন্দিত যে ভারত-ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে অসামরিক বিমান পরিবহন নিয়েহরাইজন্টাল সিভিল এভিয়েশন এগ্রিমেন্ট এখন কাজ করতে শুরু করেছে| আমি নিশ্চিত যে, এইপদক্ষেপটি আমাদের মধ্যে বিমান যোগাযোগ বাড়িয়ে তুলবে এবং এর মধ্য দিয়ে মানুষে সঙ্গেমানুষের যোগাযোগ বৃদ্ধিতে সহায়তা হবে| 

আমাদের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণাও উদ্ভাবনার ক্ষেত্রে সহযোগিতা| এই ক্ষেত্রে আমি তরুণ বিজ্ঞানী ও গবেষকদেরযাতায়াতের জন্য আজ যে চুক্তি হলো তাকে স্বাগত জানাই| 

ভারতে উন্নয়নমূলক প্রকল্পের জন্য ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের সঙ্গেঋণ চুক্তি স্বাক্ষরও একটি স্বাগত পদক্ষেপ| 

আন্তর্জাতিক সৌর জোট-এর সদস্য দেশগুলোতে সৌর-সম্পর্কিত প্রকল্পে অর্থবিনিয়োগের জন্য ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের সিদ্ধান্তকেও আমি প্রশংসা করি|

আমাদের বাণিজ্য ও বিনিয়োগের প্রবাহকে আরও শক্তিশালী করার জন্য আমাদেরসহযোগিতাকে আরও গভীর করতে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কাজ করতে আমরাপ্রতিশ্রুতিবদ্ধ| 

মহামান্যগণ, 

ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে কৌশলগত অংশিদারিত্বকে আরও শক্তিশালী করারজন্য আপনাদের নেতৃত্ব ও অবদানের জন্য আমি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করি| আপনাদেরপরবর্তী ভারত সফর এতো সংক্ষিপ্ত হবে না বলেই আমার আশা ও বিশ্বাস!

আপনাদের ধন্যবাদ| 

সবাইকে অনেক ধন্যবাদ|

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Government e-Marketplace Generates Rs 1.76 Lakh Crore In Net Social Savings Over Three Years: IIT Delhi Study

Media Coverage

Government e-Marketplace Generates Rs 1.76 Lakh Crore In Net Social Savings Over Three Years: IIT Delhi Study
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister pays homage to brave participants of the Quit India Movement
August 09, 2026

Prime Minister Shri Narendra Modi has remembered all those who participated in the historic Quit India Movement and paid tribute to their courage and determination in India’s freedom struggle. Shri Modi said that inspired by the leadership of Mahatma Gandhi, the clarion call of the Quit India Movement infused new energy into the freedom struggle and reflected the unwavering resolve of the people of India to break free from colonial rule.

The Prime Minister posted on X:

Remembering all those who participated in the historic Quit India Movement. Their courage will always remain an inspiration for every Indian. Inspired by the leadership of Mahatma Gandhi Ji, the clarion call of Quit India infused new energy into our freedom struggle and reflected the unwavering determination of our people to break free from colonial rule.