PM visits International Rice Research Institute in Philippines

সোমবারফিলিপিন্স-এর লস ব্যানোজ-এ আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থা (আইআরআরআই)পরিদর্শনে যানপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ধান সম্পর্কে গবেষণা এবং বৈজ্ঞানিকচিন্তাভাবনার প্রসারের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্য হ্রাস করার ক্ষেত্রে একটিঅগ্রণী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে চলেছে আইআরআরআই। সংস্থার লক্ষ্য হল, ধানেরউৎপাদক এবং তার ক্রেতাসাধারণের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা। সেইসঙ্গে, ভবিষ্যৎপ্রজন্মের জন্য ধানের ফলনের উপযোগী পরিবেশকে সুরক্ষাদানও এই সংস্থাটির এক বিশেষলক্ষ্য ও উদ্দেশ্য।  

বন্যার মতোপরিস্থিতি সত্ত্বেও বিভিন্ন জাতের ধান উৎপাদন অক্ষুণ্ণ এবং অব্যাহত রাখার পন্থা-পদ্ধতিসম্পর্কে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীও এই প্রতিষ্ঠানটিতে ঘুরে দেখেনপ্রধানমন্ত্রী। বিভিন্ন জাতের ধানের নমুনা তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে। কোন কোনজাতের ধানের উৎপাদন খরা পরিস্থিতি সত্ত্বেও অক্ষত থাকতে পারে। আবার, লবনাক্ত জলেওবেড়ে উঠতে পারে বেশ কিছু জাতের ধান গাছ। এ সমস্ত কিছুর ছবিই স্থান পেয়েছে এই চিত্রপ্রদর্শনীটিতে। এছাড়া, মহিলা পরিচালিত কৃষি সমবায় প্রতিষ্ঠানগুলির সঙ্গেআইআরআরআই-এর কর্মপ্রচেষ্টার কথাও তুলে ধরা হয় এই বিশেষ প্রদর্শনীতে। 

পরিবেশসহিষ্ণুজাতের ধান উৎপাদনের জন্য এক নতুন ধানক্ষেতে মাটি খননেরপ্রতীকি একঅনুষ্ঠানেঅংশগ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী। ‘শ্রী নরেন্দ্র মোদী ধানক্ষেত গবেষণাকেন্দ্র’-এর উদ্বোধন উপলক্ষে একটি ফলকের আবরণও উন্মোচন করেন তিনি।আইআরআরআই জিনব্যাঙ্কে দুটি ভিন্ন ভিন্ন জাতের ভারতীয় ধানের বীজ উপহার দেন তিনি। 

আইআরআরআইপরিদর্শনকালে এই প্রতিষ্ঠানটিতে কর্মরত কয়েকজন ভারতীয় বিজ্ঞানীর সঙ্গেও আলোচনা ওমতবিনিময়ের মাধ্যমে মিলিত হন তিনি। 

ম্যানিলারমহাবীর ফিলিপিন ফাউন্ডেশনও এদিন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ভারত ও ফিলিপিন্স-এরমধ্যে এটি হল দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া মানবতাবাদী এক সমবায় প্রতিষ্ঠান। এরপ্রতিষ্ঠাতা ম্যানিলার ভারতীয় বংশোদ্ভূত এক মেয়র ডঃ রামন বগতসিং। মহাবীর বিকলাঙ্গসহায়তা সমিতির সঙ্গে সহযোগিতাক্রমে যাঁদের অঙ্গচ্ছেদ ঘটেছে, তাঁদের কাছে জয়পুর ফুট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ফাউন্ডেশনএক দৃষ্টান্তমূলক কাজ করে চলেছে। জয়পুর ফুট ব্যবহার করে যাঁরা উপকৃত হয়েছেন,তাঁদের সঙ্গেও এদিন এক আলাপচারিতায় মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Why Abrogation Of Article 370 Was A Strategic Necessity For India

Media Coverage

Why Abrogation Of Article 370 Was A Strategic Necessity For India
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 05 অগাস্ট 2026
August 05, 2026

Viksit Bharat in Action: Inclusive, Green, and Globally Competitive Under PM Modi