প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বেঙ্গালুরুতে শ্রীনাদপ্রভু কেম্পেগৌড়ার ১০৮ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তির আবরণ উন্মোচন করেছেন। প্রধানমন্ত্রী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে পবিত্র জল অর্পণ করেন। তিনি একটি গাছের চারাও পুঁতেছেন।

বেঙ্গালুরু শহরের প্রতিষ্ঠাতা নাদপ্রভু কেম্পেগৌড়ার মূর্তি নির্মাণের মধ্য দিয়ে শহরের উন্নয়নে তাঁর অবদানকে স্বীকৃতি দেওয়া হল। এই মূর্তিটি নির্মাণ করেছেন স্ট্যাচু অফ ইউনিটির নির্মাতা রাম ভি সুতার। এটি তৈরি করতে ৯৮ টন ব্রোঞ্জ এবং ১২০ টন ইস্পাত ব্যবহৃত হয়েছে।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

“বেঙ্গালুরু শহরের নির্মাণে শ্রী নাদপ্রভু কেম্পেগৌড়ার অবদান অনস্বীকার্য। দূরদর্শী এই মানুষটি জনকল্যাণকে অগ্রাধিকার দিতেন। বেঙ্গালুরুতে ‘স্ট্যাচু অফ প্রসপারিটি’র উদ্বোধন করে আমি নিজেকে সম্মানিত মনে করছি।”

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে কর্ণাটকের রাজ্যপাল শ্রী থাওয়ার চাঁদ গেহলট, মুখ্যমন্ত্রী শ্রী বাসব রাজ বোম্মাই এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী উপস্থিত ছিলেন। 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India’s GDP To Grow 7% In FY26: Crisil Revises Growth Forecast Upward

Media Coverage

India’s GDP To Grow 7% In FY26: Crisil Revises Growth Forecast Upward
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 16 ডিসেম্বর 2025
December 16, 2025

Global Respect and Self-Reliant Strides: The Modi Effect in Jordan and Beyond