প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল ২৪ এপ্রিল, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসে মধ্যপ্রদেশের মাণ্ডলা সফর করবেন। তিনি এক জনসভায় রাষ্ট্রীয় গ্রামীণ স্বরাজ অভিযানের সূচনা করবেন এবং মাণ্ডলা থেকেই সারা দেশের পঞ্চায়েত রাজ প্রতিনিধিদের উদ্দেশে ভাষণ দেবেন।

এই উপলক্ষে প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে আদিবাসীদের সার্বিক উন্নয়নের জন্য কর্মপরিকল্পনার এক রূপরেখা প্রকাশ করবেন। তিনি মাণ্ডলা জেলার মানেরী’তে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এলপিজি বটলিং প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করে, একটি ফলক উন্মোচন করবেন। তিনি এদিন স্থানীয় সরকারের একটি ডায়রেক্টরিও প্রকাশ করবেন।

পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং বিদ্যুতায়িত ভারতের লক্ষ্যে সরকারের ঘোষিত দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্য রেখে, যেসব গ্রাম ১০০ শতাংশ ধোঁয়াহীন রান্নাঘরের লক্ষ্যমাত্রা অর্জন করেছে, মিশন ইন্দ্রধনুষের আওতায় যেসব গ্রামে ১০০ শতাংশ হারে প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে এবং সৌভাগ্য কর্মসূচির আওতায় যেসব গ্রামে ১০০ শতাংশ বিদ্যুতায়নের কাজ হয়েছে, সেই গ্রামগুলির সরপঞ্চদের প্রধানমন্ত্রী সংবর্ধনা দেবেন।

এছাড়া, সর্বশ্রেষ্ঠ পঞ্চায়েত পুরস্কার যোজনার আওতায় গ্রাম পঞ্চায়েত বিকাশ পুরস্কার যোজনা এবং রাষ্ট্রীয় ই-পঞ্চায়েত পুরস্কারের বিজয়ীদের এদিন সংবর্ধনা দেওয়া হবে।

পরে, প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের উন্নয়নকামী জেলাগুলির, জেলা সমাহর্তাদের সঙ্গে মুখোমুখী আলোচনায় বসবেন।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Over 52,000 Indians return safely from Gulf amid Iran war: MEA

Media Coverage

Over 52,000 Indians return safely from Gulf amid Iran war: MEA
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 10 মার্চ 2026
March 10, 2026

Citizens Appreciate India’s Digital Leap and Green Triumphs Under the Leadership of PM Modi