Sectors discussed: Finance and Economy, Commerce and Industry, and Technology
PM emphasises the need to break both horizontal and vertical silos within the Government
PM emphasises the importance of technological self-reliance and building domestic capabilities in critical sectors
PM encourages greater participation of young innovators and entrepreneurs in cybersecurity ecosystem
PM Stresses Proactive Outreach on Strategic Sectors to Counter Misinformation
PM says Govt must always remain youthful, dynamic and forward-looking, continuously adapting to new challenges and opportunities with agility and innovation
Secretaries share experiences and perspectives on key initiatives, emerging opportunities and implementation challenges

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সকালে ৭, লোক কল্যাণ মার্গে তাঁর বাসভবনে ভারত সরকারের সচিবদের সঙ্গে দ্বিতীয় উচ্চ-পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। অর্থনীতি, বাণিজ্য ও শিল্প এবং প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রক ও বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা করেন তিনি। ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য অর্জনের গতি ত্বরান্বিত করার ওপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রক ও বিভাগের মধ্যে দলগত সংহতি গড়ে তোলার ওপর জোর দেন এবং আধিকারিকদের একটি অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি সরকারি কাঠামোর অন্তর্ভুক্ত বিভিন্ন বিভাগের বিচ্ছিন্ন কার্যপদ্ধতি ভেঙে ফেলে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করার  উপর জোর দেন।

নাগরিক-কেন্দ্রিক প্রশাসনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষকে অবশ্যই প্রশাসনের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। প্রতিটি সিদ্ধান্ত ও নীতি সাধারণ মানুষের স্বার্থ ও আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত হওয়া উচিত।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ভারত পরিকাঠামো খাতে যেমন ব্যাপক বিনিয়োগ করছে, তেমনি দেশীয় প্রযুক্তির বিকাশেও সমান অগ্রাধিকার দিতে হবে। তিনি প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে অভ্যন্তরীণ সক্ষমতা গড়ে তোলার আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি নিরাপত্তা জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নাগরিকদের কল্যাণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, উদ্ভাবন, বৈচিত্র্যকরণ এবং দ্রুত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভারতকে জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে হবে।

সংস্কার যে কেবল একটি প্রচলিত শব্দ নয়, কার্যকর প্রশাসনের জন্য ধারাবাহিকভাবে আবশ্যক, সেকথা উল্লেখ করে প্রধানমন্ত্রী কর্মপদ্ধতিতে সংস্কার, কাজের সংস্কৃতির উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের পাশাপাশি ডিজিটাল ব্যবস্থা ও পরিকাঠামো সুরক্ষায় সাইবার নিরাপত্তার ওপর বিশেষ নজর দিতে হবে। তিনি নতুন নতুন সাইবার হুমকির বিরুদ্ধে সর্বদা সতর্ক থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সাইবার নিরাপত্তা ব্যবস্থায় তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর এবং একে এক দেশব্যাপী আন্দোলনে পরিণত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী কৌশলগত ক্ষেত্রগুলিতে সক্রিয় যোগাযোগের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, দেশ এইসব ক্ষেত্রে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করছে, এসব উদ্যোগকে ঘিরে ছড়ানো ভুল তথ্য ও ভিত্তিহীন আশঙ্কার মোকাবিলা করতে যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করা দরকার।

প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান ও ভবিষ্যৎ শিল্পের প্রয়োজনীয় দক্ষতা দিয়ে কর্মীবাহিনীকে গড়ে তোলার লক্ষ্যে শিল্পের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে নতুন শিক্ষাক্রম বা কোর্স-এর পরিকল্পনা করা উচিত। তিনি বলেন, সরকারকে সর্বদা তরুণ, গতিশীল ও দূরদর্শী হতে হবে এবং তৎপরতা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে নতুন চ্যালেঞ্জ ও সুযোগের সঙ্গে প্রতিনিয়ত মানিয়ে নিতে হবে।

বৈঠকে সংশ্লিষ্ট সচিবরা তাঁদের নিজ নিজ ক্ষেত্রের অগ্রগতি, অগ্রাধিকার এবং বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে ক্যাবিনেট সচিব, গুরুত্বপূর্ণ মন্ত্রক ও বিভাগের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Can we have a picture? BRICS delegates gather around PM Modi for candid photo op

Media Coverage

Can we have a picture? BRICS delegates gather around PM Modi for candid photo op
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 12 সেপ্টেম্বর 2026
September 12, 2026

President Putin, Partners, and a Photograph: How PM Modi Turned BRICS Into India’s Showcase

16 Crore Domestic Flyers. ₹22 Lakh Crore Tourism. The Holiday Stayed Home.