প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (১৯শে জানুয়ারি) সুরাটের হাজিরায় সফর করবেন।

হাজিরায় প্রধানমন্ত্রী এল অ্যান্ড টি আর্মার্ড সিস্টেম্‌স কমপ্লেক্স পরিদর্শন করে একটি ফলক উন্মোচনের মাধ্যমে সেটিকে জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। নবসারিতে নিরালি ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন।

অত্যাধুনিক নিরালি ক্যান্সার হাসপাতাল নবসারির প্রথম সুসংবদ্ধ ক্যান্সার হাসপাতাল হবে। দক্ষিণ গুজরাট ও প্রতিবেশী রাজ্যগুলির ক্যান্সার রোগীরা এর ফলে উপকৃত হবেন।

প্রধানমন্ত্রী তিনদিনের গুজরাট সফর করছেন। আগামীকাল শ্রী মোদীর সফরের শেষ দিন।

সফরের প্রথমদিন, অর্থাৎ বৃহস্পতিবার তিনি গান্ধীনগরে ‘ভাইব্র্যান্ট গুজরাট’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনের উদ্বোধন করেন। এছাড়া, তিনি আমেদাবাদে সর্দার বল্লবভাই প্যাটেল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ এবং আমেদাবাদ শপিং ফেস্টিভ্যালের উদ্বোধনও করেছেন। এরপর, তিনি আজ গান্ধীনগরে মহাত্মা মন্দির প্রদর্শনী ও কনভেনশন সেন্টারে নবন ভাইব্র্যান্ট গুজরাট শীর্ষ সম্মেলন, ২০১৯-এর উদ্বোধন করেন।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
One of the world’s first canal-top solar projects placed a 750-meter solar array above an Indian irrigation canal, generating clean power while saving an estimated 9 million liters of water each year

Media Coverage

One of the world’s first canal-top solar projects placed a 750-meter solar array above an Indian irrigation canal, generating clean power while saving an estimated 9 million liters of water each year
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 17 জুলাই 2026
July 17, 2026

Green Trains, Private Rockets & Global Partnerships — PM Modi’s New India is Playing to Win