প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতীয় খেলনা মেলা ২০২১এর উদ্বোধন করবেন।


খেলনা শিশুর মনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বাচ্চাদের মধ্যে মনঃসংযোগ ও জ্ঞান ভিত্তিক দক্ষতার উন্নতি সাধনে সহায়তা করে। ২০২০ সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী তাঁর মন কি বাত অনুষ্ঠানে জানিয়েছিলেন যে খেলনা শুধুমাত্র শিশুদের কার্যকলাপকেই বাড়িয়ে তোলেনা, তাদের আশা-আকাঙ্খাকে উড়তে শেখায়। একটি শিশুর সামগ্রিক বিকাশে খেলনার গুরুত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ভারতে খেলনা উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেন। প্রধানমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গীর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ভারতীয় খেলনা মেলা ২০২১এর আয়োজন করা হয়েছে।


খেলনা মেলা সম্পর্কে:


আগামী ২৭শে ফেব্রুয়ারী থেকে দোসরা মার্চ পর্যন্ত এই মেলা চলবে। এর মূল লক্ষ্যই হল, একটি সুস্থায়ী সংযোগ তৈরি এবং শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য ক্রেতা-বিক্রেতা, শিক্ষার্থী-শিক্ষক, ডিজাইনার সহ সকল পক্ষকেই ভার্চুয়াল প্ল্যাটফর্মে একত্রিত করা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরকার এবং শিল্প সংস্থা একত্রিত হয়ে ভারত আগামীদিনে কিভাবে খেলনা উৎপাদন ক্ষেত্রে বিশ্বের হাব হয়ে উঠবে সে বিষয়ে আলোচনা চালাতে সাহায্য করবে। পাশাপাশি এই ক্ষেত্রে বিনিয়োগে আকর্ষণ বৃদ্ধি ও রপ্তানী বিষয়ে প্রচার চালাবে।


৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ১ হাজারেরও বেশি প্রদর্শনকারী তাদের পণ্য নিয়ে এই ই-বাণিজ্যের ভার্চুয়াল প্রদর্শনীতে হাজির হবেন। এই মেলায় একদিকে যেমন ঐতিহ্যবাহী ভারতীয় খেলনাগুলিকে তুলে ধরা হবে তেমনই ইলেক্ট্রনিক খেলনা, রেশম, তুলো, উলের সংমিশ্রণে ফেব্রিক খেলনা, ধাঁধার খেলা সহ অত্যাধুনিক খেলনা তুলে ধরা হবে। এই মেলায় খেলনার নকশা ও উৎপাদন ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশিষ্ট দক্ষ ব্যক্তিদের নিয়ে একাধিক ওয়েবিনার এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে ভারতীয় এবং আন্তর্জাতিক স্তরের বক্তারাও উপস্থিত থাকবেন। শিশুদের জন্য ঐতিহ্যবাহী খেলনা তৈরি এবং ভার্চুয়াল মাধ্যমে খেলনা সংগ্রহালয় ও খেলনা তৈরির কারখানাগুলি ঘুরে দেখার সুযোগ রয়েছে।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PM Modi Explains How India Overcame the West Asia Energy Crisis, Slams Opposition for Fear-Mongering

Media Coverage

PM Modi Explains How India Overcame the West Asia Energy Crisis, Slams Opposition for Fear-Mongering
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister greets President of the United States on the 250th anniversary of the United States' independence
July 04, 2026

The Prime Minister, Shri Narendra Modi, extended greetings to the President of the United States, Mr. Donald J. Trump, and the people of the United States on the historic occasion of the 250th anniversary of the country's independence. Shri Modi underscored the enduring strength of the India–United States partnership. He noted that the relationship between the two democracies extends beyond a strategic partnership and is anchored in shared values of democracy, the rule of law and faith in the limitless potential of their people.

The Prime Minister posted on X:

On behalf of 1.4 billion Indians, I extend my warmest congratulations to President Trump and the people of the United States on the historic 250th anniversary of your Independence.

India and the United States share more than a strategic partnership. Our shared belief in democracy, rule of law and the limitless potential of our people make our friendship a force for global good.

May the next 250 years bring even greater prosperity, peace and progress for America and take the India-US partnership to new heights.

@POTUS
@realDonaldTrump