PM presents Urga Kanjur to Jampa Donor, Buda Balzheivich Badmayev, Head Priest, Datsan Gunzechoinei Buddhist Temple, St Petersburg

সেন্টপিটার্সবার্গ-এর ডাতসান গুঞ্জেচোনেই বৌদ্ধ মন্দিরের প্রধান সন্ন্যাসী বালজেইভিচবাদ মায়েব-এর হাতে পবিত্র বৌদ্ধ ধর্মগ্রন্থ ‘উরগা কাঞ্জুর’-এর ১০০টি খণ্ড আজউপহারস্বরূপ তুলে দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

তিব্বতেরবৌদ্ধ ধর্মাবলম্বীদের এই পবিত্র গ্রন্থের উরগা সংস্করণের খোঁজ পাওয়া যায়নি ১৯৫৫সাল পর্যন্ত। অধ্যাপক রঘু ভিরার প্রচেষ্টা ও অধ্যবসায়ের ফলে এর ১০০টি খণ্ডের একপূর্ণাঙ্গ সংস্করণের হদিশ পাওয়া যায়। তার মধ্যে তালিকা বা সূচিপত্রের একটি খণ্ডওছিল। এক বিরল ও দুষ্প্রাপ্য গ্রন্থ হিসাবে উপহারস্বরূপ এটি তাঁকে দান করেছিলেনমঙ্গোলিয়া সাধারণতন্ত্রের তৎকালীন প্রধানমন্ত্রী।

১৯০৮-২০এই সময়কালের মধ্যে কাঞ্জুরের এক সংশোধিত ও সম্পাদিত সংস্করণ প্রকাশ করা হয়।মঙ্গোলিয়ার শেষ জিবকানডাম্পার উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় কাষ্ঠখণ্ডের ওপর গ্রন্থটিখোদাই করা হয়। দুটি চিনা সংস্করণের সঙ্গে সামঞ্জস্য রেখে এই গ্রন্থ খোদাইয়ের কাজ সম্পূর্ণকরা হয়। খোদাই করা সংস্করণের আকার ও আয়তন হল ৩৫ X ২৫ সেন্টিমিটার, যা কিনা সাধারণভাবে খোদাই করাগ্রন্থের সংস্করণের তুলনায় অপেক্ষাকৃত ক্ষুদ্র ।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
'Make in India' radar programme to help Tejas track targets gets Rs 2,205 crore boost

Media Coverage

'Make in India' radar programme to help Tejas track targets gets Rs 2,205 crore boost
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 01 অগাস্ট 2026
August 01, 2026

Aatmanirbhar Bharat Delivers: Indigenous Power, Farmer Prosperity & Blue Economy