আইআইসিসি ভারতের অর্থনৈতিক অগ্রগতি, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরিবেশ সুরক্ষার প্রতি আমাদের সচেতনতা বোধের প্রতিফলন দেখতে পাবো: প্রধানমন্ত্রী মোদী
আমাদের সরকার দেশের উন্নয়নের জন্য অভূতপূর্ব সব প্রকল্প বাস্তবায়নের কাজ করছে: প্রধানমন্ত্রী মোদী
আমাদের সরকার জাতীয় স্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা করে না: প্রধানমন্ত্রী মোদী
গত চার বছরে যেভাবে দেশের সার্বিক উন্নয়ন ঘটেছে, তার কারণ জাতীয় স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির দোয়ার্কায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত এই কেন্দ্রটি ভারতের অর্থনৈতিক অগ্রগতি, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরিবেশ সুরক্ষার প্রতি আমাদের সচেতনতা বোধের প্রতিফলন হিসাবে গড়ে তোলা হবে। তিনি বলেন, এটি বিশ্বমানের পরিকাঠামো এবং সহজে ব্যবসার সুবিধার প্রতি সরকার যে গুরুত্ব দিয়ে থাকে, সেই দৃষ্টিভঙ্গীর পরিচায়ক হয়ে উঠবে।

কেন্দ্রীয় সরকার যে নজিরবিহীনভাবে জাতির উন্নয়নের জন্য একগুচ্ছ অসাধারণ প্রকল্প রূপায়ণের কাজ শুরু করেছে তিনি তার উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি দেশের দীর্ঘতম সূড়ঙ্গ নির্মাণ, দীর্ঘতম গ্যাসের পাইপলাইন স্থাপন, বৃহত্তম মোবাইল হ্যান্ড সেট উৎপাদন কেন্দ্র এবং প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কথা বলেন। তিনি বলেন, এই কাজগুলি নতুন ভারতের দক্ষতা এবং গতির প্রতীক।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বেশ কিছু দেশে বৃহৎ সম্মেলন আয়োজনের জন্য বিস্তারিত ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বহুদিন ধরেই ভারতে এই ধরণের বিষয় নিয়ে তেমন চিন্তাভাবনা করা হয়নি। কিন্তু এই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি দেশ শক্তিশালী সাংগঠিক ও প্রাতিষ্ঠানিক দক্ষতার মধ্য দিয়ে এগিয়ে চলে। তবে, এর জন্য বহু বছরের শ্রম ও উদ্যোগ প্রয়োজন হয়। তিনি বলেন, এই কাজের জন্য ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং তা অনতিবিলম্বে রূপায়ণ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে একসঙ্গে মিলিয়ে দেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্তের উল্লেখ করেন। তিনি বলেন, এই বিষয়টি নিয়ে প্রায় আড়াই দশক ধরে চিন্তাভাবনা করা হলেও, তা রূপায়ণ করা হয়নি। তবে বর্তমান সরকার জাতীয় স্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা করে না। গত চার বছরে যেভাবে দেশের সার্বিক উন্নয়ন ঘটেছে, তার কারণ জাতীয় স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি জোরের সঙ্গে বলেন, মানুষের স্বার্থে এই ধরণের কঠিন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রাখা হবে। তিনি বলেন, চ্যালেঞ্জ সত্ত্বেও দেশের অর্থনীতি অত্যন্ত শক্তি জমিতে দাঁড়িয়ে আছে। ‘সহজে ব্যবসার সুযোগ’-এর প্রসঙ্গের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার বর্তমানে এই উদ্যোগকে জেলাস্তর পর্যন্ত প্রসারিত করার ব্যবস্থা করছে।

Click here to read PM's speech 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Inspiring India: Gujarat Woman's Solar Mission Earns PM Modi’s Praise, Invitation to I-Day Ceremony

Media Coverage

Inspiring India: Gujarat Woman's Solar Mission Earns PM Modi’s Praise, Invitation to I-Day Ceremony
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 06 অগাস্ট 2026
August 06, 2026

New India Defies the Storm: Multi-Front Progress Under PM Modi