প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রবিবার (১৫ জুলাই, ২০১৮) মির্জাপুরে বানসাগর সেচখাল প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করেন। এই প্রকল্পটি সংশ্লিষ্ট অঞ্চলের কৃষিসেচের ক্ষেত্রে বড় ভূমিকা নেবে, সেইসঙ্গে এলাহাবাদ ও মির্জাপুর জেলার কৃষকরাও ব্যাপক উপকৃত হবেন।

শ্রী নরেন্দ্র মোদী মির্জাপুর মেডিকেল কলেজেরও শিলান্যাস করেন। তিনি রাজ্যে ১০০টি জন ওষধি কেন্দ্রের উদ্বোধন করেন। চুনারের বালুঘাটে গঙ্গা নদীর ওপর নির্মিত একটি সেতুরও তিনি উদ্বোধন করেন। নতুন এই সেতুর ফলে মির্জাপুর ও বারাণসীর মধ্যে যোগাযোগ আরও সহজ হবে।

এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, মির্জাপুর অঞ্চলের ব্যাপক সম্ভাবনা রয়েছে। মির্জাপুরে তাঁর শেষ সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ফরাসী রাষ্ট্রপতি মিঃ মাকরঁ-এর সঙ্গে তিনি সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনে এখানে এসেছিলেন।

প্রধানমন্ত্রী বিগত দু’দিনে একাধিক উন্নয়নমূলক প্রকল্প ও কর্মসূচির উদ্বোধন তথা শিলান্যাসের কথাও উল্লেখ করেন।

বানসাগর প্রকল্পটি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, চার দশক আগে এই প্রকল্পটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। ১৯৭৮-এ প্রকল্পটির শিলান্যাসও হয়। কিন্তু, কোন অজানা কারণে এই প্রকল্প রূপায়ণে বিলম্ব ঘটে। তিনি জানান, ২০১৪-র পর প্রধানমন্ত্রী কৃষি সিচাঁই যোজনার অঙ্গ হিসাবে এই প্রকল্পটিকে গ্রহণ করা এবং এর কাজ শেষ করতে সর্বাত্মক প্রয়াস নেওয়া হয়।

কেন্দ্রীয় সরকার কৃষক কল্যাণে যে সমস্ত পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্যে সাম্প্রতিক বৃদ্ধির কথাও জানান।

তিনি, গরিব মানুষের সুলভ মূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদানের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে জন ওষধি কেন্দ্রের সুবিধার কথা তুলে ধরেন। তিনি বলেন, রোগ নিয়ন্ত্রণে স্বচ্ছ ভারত মিশন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। স্বাস্থ্য নিশ্চয়তা প্রকল্প – আয়ুষ্মান ভারত শীঘ্রই শুরু হবে বলেও তিনি জানান। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পের কথাও প্রধানমন্ত্রী সবিস্তারে উল্লেখ করেন।

Click here to read full text speech

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
One App For 2,400-Plus Government Services: How UMANG Is Changing Access In India

Media Coverage

One App For 2,400-Plus Government Services: How UMANG Is Changing Access In India
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 27 মার্চ 2026
March 27, 2026

Relief, Revival & Rise: How PM Modi is Building a Modern, Rooted & Self-Reliant India