প্রধানমন্ত্রী মোদী বলেন যে, তাঁর সরকার জন ধন, বন ধন এবং গোবর্ধন-এর ওপর গুরুত্ব দিচ্ছে
সর্দার প্যাটেলের প্রদর্শিত পথে প্রীতম রায় দেশাইজি আমেদাবাদে কো-অপারেটিভ হাউজিংয়ে ব্যাপকভাবে কাজ করেছেন। এই প্রচেষ্টার ফলে অনেক মানুষের আশা-আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে: আনন্দে বললেন প্রধানমন্ত্রী
আমূল কেবলমাত্র দুগ্ধজাত খাদ্য প্রক্রিয়াকরণেরই সংস্হা নয়, আমূল ক্ষমতায়ণের আর্দশ মডেল: প্রধানমন্ত্রী মোদী
সর্দার প্যাটেল কো-অপারেটিভ হাউজিংয়ে ব্যাপকভাবে কাজ করেছেন: প্রধানমন্ত্রী মোদী
এখন, উদ্ভাবন ও মূল্য সংযুক্তিকরণকে গুরুত্ব দেওয়ার সময় এসেছে: আনন্দে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রবিবার গুজরাটের আনন্দে আমূলের চকোলেট তৈরীর অত্যাধুনিক কারখানা সহ একাধিক আধুনিক মানের খাদ্য-প্রক্রিয়াকরণ ব্যবস্হার উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর চকোলেট কারখানা পরিদর্শনের সময় সেখানকার নানা প্রযুক্তি ও সামগ্রী সম্পর্কে তাঁকে জানানো হয়।

 আনন্দের বাসিন্দারা বিপুল সংখ্যায় অনুষ্ঠানে উপস্হিত থাকায় প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান। 

তিনি জানান, উন্নয়নমূলক নতুন এই প্রকল্পগুলি সমবায় ক্ষেত্রের জন্য খবুই উপযুক্ত। তিনি বলেন, আমূল ব্র্যান্ডটি সারা বিশ্বে সুপরিচিত এবং বিশ্বের সর্বত্র প্রেরণা যুগিয়েছে। আমূল কেবলমাত্র দুগ্ধজাত খাদ্য প্রক্রিয়াকরণেরই সংস্হা নয়, আমূল ক্ষমতায়ণের আর্দশ মডেল। প্রধানমন্ত্রী বলেন যে সমবায়গুলির মাধ্যমে সর্দার প্যাটেল এমন একটি পথ দেখিয়েছেন যার সম্বন্ধে সরকার বা শিপ্লপতিরা ভাবেননি। তিনি বলেন, আমূল একটি বিশেষ মডেল, যাতে সাধারণ মানুষের গুরুত্ব রয়েছে। গুজরাটের সমবায় ক্ষেত্রে নানা উদ্যোগ জনসাধারণের বিশেষ করে কৃষকদের সহায়ক হয়েছে। সর্দার প্যাটেল নগরোন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছিলেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

আগামী ২০২২ সালে ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকীর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ভারত দুগ্ধ প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ভালো কাজ করছে, তবে এক্ষেত্রে আরো উন্নতি সম্ভব। প্রধানমন্ত্রী বলেন, উদ্ভাবন ও মূল্য সংযুক্তিকরণকে গুরুত্ব দেওয়ার সময় এসেছে। এই সূত্রে প্রধানমন্ত্রী মধু উৎপাদনের উল্লেখ করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click here to read full text speech

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Parliament passes Jan Vishwas Bill 2026, decriminalising 717 offences, fines up to Rs 1 crore

Media Coverage

Parliament passes Jan Vishwas Bill 2026, decriminalising 717 offences, fines up to Rs 1 crore
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 3 এপ্রিল 2026
April 03, 2026

India’s Sweet, Fast & High-Tech Revolution: FY26 Milestones That Signal Viksit Bharat Has Arrived