পুলিশ, ফরেন্সিক সায়েন্স এবং বিচার ব্যবস্থা – এই তিনটি ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেমের অভিন্ন অঙ্গ: প্রধানমন্ত্রী
ফরেন্সিক বিজ্ঞানে আধুনিক প্রযুক্তি সাইবার অপরাধ প্রতিরোধে সাহায্য করতে পারে: প্রধানমন্ত্রী মোদী
এই প্রতিনিয়ত পরিবর্তমান অপরাধের সঙ্গে পাল্লা দিয়ে আপনাদের অপরাধ চিহ্নিতকরণের নতুন নতুন পদ্ধতি গড়ে তুলতে হবে, যাতে একজন অপরাধীও ছাড় না পায়: প্রধানমন্ত্রী

গুজরাট ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে আজ উপস্হিত ছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ঐ অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, এই বিশ্ববিদ্যালয় এবং এখানকার ছাত্রছাত্রীরা পথপ্রদর্শকের ভূমিকায় রয়েছে। একটি ব্যতিক্রমী পাঠ্যক্রম নির্বাচন করায় ছাত্রছাত্রীদের তিনি প্রশংসাও করেন। এই ধরণের পাঠ্যক্রম যথেষ্ঠ যুগপোযোগী বলে তিনি উল্লেখ করেন। ছাত্রছাত্রীদের প্রধানমন্ত্রী বলেন, তাদের আত্মবিশ্বাস এবং স্হির সংকল্প আগামীদিনে তাদের যথেষ্ঠ সাহায্য করবে।

    শ্রী মোদী বলেন, একটি দৃঢ় বিচার ব্যবস্হা নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করে, পাশাপাশি অপরাধও কমায় যা দক্ষ পুলিশবাহিনী এবং যোগ্য বিচার-বিভাগীয় ব্যবস্হার মতোই। তিনি আরও বলেন, মানুষ কোন অপরাধ করলে, তার ভয় থাকা উচিত যে, যে কোন মুহূর্তে সে ধরা পড়ে যেতে পারে। এখানে বিচারসংক্রান্ত বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম।

    প্রধানমন্ত্রী ঐ বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করে বলেন, অপরাধ সংক্রান্ত অনুসন্ধান এবং সঠিক রায় দানের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিক মানের মানবসম্পদ ভান্ডার সৃষ্টি করতে পেরেছে। এই বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। 

ভাষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী সাইবার অপরাধ সম্পর্কেও বক্তব্য রাখেন এবং এই প্রেক্ষিতে সাইবার বিচার সংক্রান্ত গবেষনাগারকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।

তিনি আগামী দিনে বিচার ব্যবস্হাকে সহায়তা করতে ডিএনএ প্রোফাইলিং ব্যবহারের ওপর জোর দেন। তাঁর দৃঢ় বিশ্বাস, আগামী দিনে গুরুতর অপরাধ নিবারণ করা সম্ভব হবে। সম্ভব হবে মহিলাদের ওপর অপরাধ করার প্রবণতা কমিয়ে আনাও। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী প্রক্রিয়া প্রগতিশীল পরিবর্তন আনার প্রচেষ্টায় ছাত্রছাত্রীদের সামিল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, তাদের উজ্জ্বল ভবিষ্যতও কামনা করেন।

 

Click here to read PM's speech

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
President Droupadi Murmu writes: Let’s hold our teachers in the highest esteem. They help India learn and lead

Media Coverage

President Droupadi Murmu writes: Let’s hold our teachers in the highest esteem. They help India learn and lead
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Share your ideas and suggestions for 'Mann Ki Baat' now!
September 05, 2026

Prime Minister Narendra Modi will share 'Mann Ki Baat' on Sunday, September 27th. If you have innovative ideas and suggestions, here is an opportunity to directly share it with the PM. Some of the suggestions would be referred by the Prime Minister during his address.

Share your inputs in the comments section below.