প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ায় জাকার্তা – পালেমব্যাঙ্গে অনুষ্ঠিত অষ্টদশ এশিয়ান গেমস্-এ পুরুষদের টেনিসে ডাবলস্ বিভাগে স্বর্ণ পদক জয়ী রোহন বোপান্না এবং দিভিজ শারণ’কে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, “রোহন বোপান্না ও দিভিজ শারণ যখন একসঙ্গে খেলে, তখন তাঁদের থেকে অসাধারণ টেনিস আশা করা হয়। পুরুষদের ডাবলস্ বিভাগে স্বর্ণ পদকের জন্য তাঁরাই যোগ্য ছিলেন। এই দুই খেলোয়াড়কে অনেক অভিনন্দন জানাই”।
When @rohanbopanna and @divijsharan play, expect wonderful tennis! A well-deserved Gold for them in the Men’s Doubles event. Congrats to these players. #AsianGames2018 pic.twitter.com/DKDm1oLdTg
— Narendra Modi (@narendramodi) August 24, 2018


