The Prime Minister described the demise of Pandit Chhannulal Mishra as an irreparable loss for the world of Indian music
Pandit Chhannulal Mishra elevated the musical tradition of the Banaras Gharana to new heights: PM
Pandit Chhannulal Mishra enriched every festival of Kashi with his voice and songs: PM
The Prime Minister said that every music lover in Bharat will continue to draw inspiration from the life of Pandit Chhannulal Mishra
The grief of his family is my personal grief: PM

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পদ্মবিভূষণ পণ্ডিত ছন্নুলাল মিশ্রজির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন পণ্ডিত ছন্নুলাল মিশ্রজির প্রয়াণ ভারতীয় সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি। পণ্ডিত ছন্নুলাল মিশ্র শিল্প ও সংস্কৃতির উৎকর্ষসাধনে নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং বেনারস ঘরানার ঐতিহ্যকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। 

শ্রী মোদী আরও বলেন, পণ্ডিত মিশ্র তাঁর কন্ঠস্বর এবং সঙ্গীতের মাধ্যমে কাশীর ঐতিহ্য ও উৎসবকে সমৃদ্ধ করেছেন। মনিকর্ণিকা ঘাটে হোলি কিংবা শ্রাবণ মাসে কাজরি পরিবেশনায় তিনি সঙ্গীতশিল্পে যে মাত্রা জুড়েছিলেন, তা চিরকাল অমলিন হয়ে থাকবে। পণ্ডিতজির অবদানের সুবাদেই লোক-ঐতিহ্যের অনেক গুরুত্বপূর্ণ ধারা আন্তর্জাতিক আঙিনায় পৌঁছেছে। 

ব্যক্তিগত যোগাযোগের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সঙ্গে পণ্ডিত মিশ্রজির একাধিকবার দেখা হয়েছে। ২০১৪ সালের নির্বাচনে তাঁর নাম প্রস্তাব যাঁরা করেছিলেন, তাঁদের অন্যতম ছিলেন মিশ্রজি। 

কাশীর বিকাশ এবং ঐতিহ্য রক্ষায় পণ্ডিত মিশ্রজির কাছ থেকে তিনি গুরুত্বপূর্ণ নানা পরামর্শ পেয়েছেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের সময়ে পণ্ডিত মিশ্রজির বাড়িতে যাওয়ার কথা তাঁর মনে থাকবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। 

তিনি আরও বলেন, পণ্ডিতজি সশরীরে না থাকলেও ভারতের সঙ্গীত প্রেমীদের কাছে তিনি প্রেরণার উৎস হয়ে থাকবেন। ভজনের জন্য কাশীর মানুষ চিরকাল তাঁকে মনে রাখবেন। 

পণ্ডিত মিশ্রজির শোকসন্তপ্ত পরিবারের প্রতি প্রধানমন্ত্রী সমবেদনা জানান। বাবা বিশ্বনাথ পণ্ডিত ছন্নুলাল মিশ্রজিকে নিজের পায়ে আশ্রয় দিন এবং তাঁর শুভানুধ্যায়ীদের এই দুঃখ সহ্য করার ক্ষমতা দিন, এমনটাই প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Indian coffee exports reach 140 countries in FY2025–26

Media Coverage

Indian coffee exports reach 140 countries in FY2025–26
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
প্রধানমন্ত্রী নিঃস্বার্থ সেবার চেতনার উপর জোর দিয়ে সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন
August 07, 2026

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে শেয়ার করেছেন। সুভাষিতম-টিকে নিঃস্বার্থ সেবার গুণ ও কোনও প্রতিদান প্রত্যাশা না করে অন্যের কল্যাণে কাজ করার মহৎ আদর্শ তুলে ধরা হয়েছে।
"किं चन्द्रमाः प्रत्युपकारलिप्सया करोति गोभिः कुमुदावबोधनम्।
स्वभाव एवोन्नतचेतसां सतां परोपकारव्यसनं हि जीवितम्॥"
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে পোস্টে বলেছেন,
"किं चन्द्रमाः प्रत्युपकारलिप्सया करोति गोभिः कुमुदावबोधनम्।
स्वभाव एवोन्नतचेतसां सतां परोपकारव्यसनं हि जीवितम्॥"