লোকসভায় রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চল আজ আর অবহেলিত নয়।

তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে সরকারি উদ্যোগের ফলে আজ দেশের উন্নয়নে প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে উত্তর-পূর্বাঞ্চল।

“উত্তর-পূর্বাঞ্চলের জনগণ আজ আর মনে করেন না যে, দিল্লি অনেক দূর। এখন প্রশাসন তাঁদের দোরগোড়ায়। আমাদের মন্ত্রী ও আধিকারিকরা এই অঞ্চল নিয়মিত সফর করছেন”।

প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলের বিদ্যুতায়ন, রেল ও মোবাইল সংযোগ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ করে চলেছে তাঁর সরকার।

বোড়ো চুক্তি স্বাক্ষরের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে দীর্ঘদিনের বোড়ো সমস্যার সমাধান করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, নিছক গরিমসির কারণে দীর্ঘদিনের অশান্তির ফলে কমপক্ষে ৪০ হাজার মানুষের প্রাণাহানি হয়েছে।

“কিন্তু এইবার আমরা সংশ্লিষ্ট সকলকে এক জায়গায় নিয়ে আসতে পেরেছি এবং এই চুক্তি থেকে এটা স্পষ্ট যে এই সঙ্কটের সমস্ত বিষয়গুলির সমাধান হয়েছে।

 

 

 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Why India's ₹37,500 cr coal gasification push matters for its energy future

Media Coverage

Why India's ₹37,500 cr coal gasification push matters for its energy future
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 14 মে 2026
May 14, 2026

Kisan Kalyan to Viksit Bharat: PM Modi Delivers Jobs, Markets & Dignity Across Rural and Industrial India