প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি ২০২৫-২৬ বিপণন মরশুমে কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্যে অনুমোদন দিয়েছে। 
এই মরশুমে কাঁচা পাট (টিডি-৩ গ্রেড) - এর ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারিত হয়েছে ক্যুইন্টাল প্রতি ৫ হাজার ৬৫০ টাকা, যা গড় উৎপাদন ব্যয়ের তুলনায় ৬৬.৮ শতাংশ বেশি। ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেটের ঘোষণা অনুযায়ী, কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য উৎপাদন ব্যয়ের অন্তত দেড় গুণ হতে হবে। 
২০২৫-২৬ বিপণন মরশুমে কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য আগের মরশুমের তুলনায় ক্যুইন্টাল প্রতি ৩১৫ টাকা বেশি। ২০১৪-১৫’য় ক্যুইন্টাল প্রতি ন্যূনতম সহায়ক মূল্য ছিল ২ হাজার ৪০০ টাকা।
ন্যূনতম সহায়ক মূল্য বাবদ ২০১৪-১৫ থেকে ২০২৪-২৫ পর্যন্ত কৃষকদের ১ হাজার ৩০০ কোটি টাকা দেওয়া হয়েছে। ২০০৪-০৫ থেকে ২০১৩-১৪ পর্যন্ত এ বাবদ ৪৪১ কোটি টাকা দেওয়া হয়। 
পাট শিল্পের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল প্রায় ৪০ লক্ষ কৃষক পরিবার। পাটকল ও বাণিজ্যের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ৪ লক্ষ শ্রমিক। গত বছর ১ লক্ষ ৭০ হাজার কৃষকের থেকে পাট কেনা হয়েছে। পাট চাষীদের মধ্যে ৮২ শতাংশই পশ্চিমবঙ্গের। বাকিরা রয়েছেন মূলত আসাম ও বিহারে।
পাট চাষের ক্ষেত্রে মূল্য সহায়তা এবং ক্ষতি পূরণের বিষয়টির দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকারের জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India’s pharmaceutical sector records transformative growth over 12 years, strengthening affordable healthcare and self-reliance

Media Coverage

India’s pharmaceutical sector records transformative growth over 12 years, strengthening affordable healthcare and self-reliance
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 19 জুন 2026
June 19, 2026

Appreciation for India’s Domestic Growth and Rising Global Influence under PM Modi’s Leadership