প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৬ জুন মিউনিখে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে আর্জেন্টিনার রাষ্ট্রপতি শ্রী আলবার্তো ফার্নান্ডেজের সঙ্গে বৈঠক করেছেন।

দুই নেতার মধ্যে এটি প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। ২০১৯ সালে ভারত ও আর্জেন্টিনার মধ্যে যে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা হয়েছে, তাঁরা তা পর্যালোচনা করেন। আলোচনায় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, ওষুধ শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা, জলবায়ু পরিবর্তন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পুনর্নবীকরণযোগ্য শক্তি, পারমাণবিক ওষুধ, বৈদ্যুতিক পরিবহণ ব্যবস্থা, প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, পরম্পরাগত চিকিৎসা ব্যবস্থা, সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় উভয় দেশের মধ্যে সহযোগিতার বিষয়টি স্থান পেয়েছে। সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে উভয় নেতাই সহমত পোষণ করেছেন।                              

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Indian economy navigated well external uncertainties: RBI Bulletin

Media Coverage

Indian economy navigated well external uncertainties: RBI Bulletin
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 23 জুলাই 2026
July 23, 2026

Digital Rails, PLI Jobs & Swift Justice: How PM Modi’s Governance is Rewiring India’s Future