এআই ইমপ্যাক্ট সামিটের ফাঁকে আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মাননীয় পেটেরি ওরপো। দুই নেতা ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানান। ভারত-ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন দুই নেতা।
ভবিষ্যতে আর্থিক অগ্রগতি ও উন্নয়নের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে তাঁরা আলোচনা করেন। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক এআই উন্নয়নে ভারতের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। কোয়ান্টাম, ৬জি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, সার্কুলার ইকোনমি এবং প্রতিরক্ষা সহ দ্বিপাক্ষিক বাণিজ্য ও প্রযুক্তিগত ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির ওপর জোর দেন তাঁরা। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও তাঁদের মধ্যে কথা হয়।


