প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্ব জল দিবস উপলক্ষ্যে জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণের জন্য জনসাধারণের উদ্দেশে আহ্বান জানিয়েছেন। তিনি, ব্যক্তিবিশেষ এবং যেসব প্রতিষ্ঠান জল সংরক্ষণের কাজে যুক্ত তাদের ভূমিকার প্রশংসা করেছেন।  
 
একগুচ্ছ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
 
“বিগত কয়েক বছর ধরে জল সংরক্ষণ জন-আন্দোলনে পরিণত হওয়ায় খুব ভালো লাগছে। দেশের প্রতিটি প্রান্তে জল সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্ভাবনমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। জল সংরক্ষণ নিয়ে যেসব প্রতিষ্ঠান এবং ব্যক্তি বিশেষ কাজ করছেন তাঁরা সকলে প্রশংসার দাবিদার।”
 
“অদ্ভিঃ সর্বানি ভূতানি জীবন্তি প্রভবন্তি চ।।
বিশ্ব জল দিবসে আসুন আমরা শপথ নিই জলের প্রতিটি ফোঁটাকে আমরা রক্ষা করবো। আমাদের নাগরিকদের জন্য স্বচ্ছ পানীয় জলের ব্যবস্থা করতে এবং জল সংরক্ষণের জন্য দেশে জল জীবন মিশনের মতো বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করা হচ্ছে।”
 
জল জীবন মিশনের মাধ্যমে “মা ও বোনেদের জীবনযাত্রাকে সহজ করে তোলা হচ্ছে। প্রত্যেকের অংশীদারিত্বের মধ্য দিয়ে বাড়িতে বাড়িতে নলবাহিত জল পৌঁছে দেওয়ার সংকল্প পূর্ণ হবে।” 
 
“আসুন আমরা স্থিতিশীল একটি গ্রহের জন্য আরও জল সংরক্ষণে ব্রতী হই। জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণের মধ্য দিয়ে মানুষ উপকৃত হবেন এবং আমাদের উন্নয়ন ত্বরান্বিত হবে।”

 

 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games

Media Coverage

Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 4 সেপ্টেম্বর 2026
September 04, 2026

Make in India, Power India, Play for India: Multi-Sector Momentum Under PM Modi’s Leadership