ক্রমিক সংখ্যা

সমঝোতা পত্র/চুক্তি

বিবরণ

১.

ভূ-প্রাকৃতিক অনুসন্ধান ক্ষেত্রে যৌথ সহযোগিতা নিয়ে সমঝোতা পত্র

এই সমঝোতা পত্র আধুনিক ভূ-প্রাকৃতিক এবং কৃত্রিম মেধা প্রযুক্তির ব্যবহারে খনিজ অনুসন্ধানে ভারত-ইজরায়েলের মধ্যে সহযোগিতার সম্প্রসারণ ঘটাবে, পরিসংখ্যান বিনিময়, বিনিয়োগ এবং সুস্থায়ী সম্পদ উন্নয়নের প্রসার ঘটবে।

২.

গুজরাটের লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স(এনএমএইচসি)-র উন্নয়ন নিয়ে সমঝোতা পত্র

এই সমঝোতা পত্র ভারত-ইজরায়েল-এর মধ্যে অভিন্ন সামুদ্রিক ঐতিহ্য উদযাপনে প্রদর্শনী, গবেষণা, প্রকাশনা, বিশেষজ্ঞ বিনিময়ের প্রসার ঘটাবে এবং বৃহত্তর জনসহযোগিতার মাধ্যমে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্সের সহায়ক হয়ে উঠবে। 

৩.

২০২৬-২০২৯ এই সময়কালে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

সিইপি ভারত-ইজরায়েল সাংস্কৃতিক বন্ধনে সঙ্গীত, থিয়েটার,দৃশ্যকলা, নৃত্য এবং অন্যান্য সৃষ্টিশীল ক্ষেত্রের প্রসারে উৎসব, কর্মশালা, বিশেষজ্ঞ সফরের আয়োজনে যৌথ সম্পর্কে গভীরতা দেওয়া হবে। 

৪.

ইউপিআই-এর রূপায়ণে এনপিসিআই ইন্টারন্যাশনাল (এনআইপিএল) এবং ইজরায়েল-এর এমএএসএভি-র মধ্যে সমঝোতা পত্র

এই মৌ-এর লক্ষ্য হল, ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস(ইউপিআই)-এর মাধ্যমে ভারত ইজরায়েল-এর মধ্যে আন্ত:-সীমান্ত ছাড়।

৫.

ইন্দো-ইজরায়েল ইনোভেশন সেন্টার ফর এগ্রিকালচার (আইআইএনসিএ) স্থাপনে আইসিএআর এবং এমএএসএইচএভি-র মধ্যে সমঝোতা পত্র

এই মৌ-এর লক্ষ্য হল, পরবর্তী প্রজন্মের কৃষি প্রযুক্তি যেমন নির্ভুল চাষ, স্যাটেলাইট ভিত্তিক সেচ, উন্নত যন্ত্রাংশ, সুসংহত কিট ব্যবস্থাপনা, সহায়ক জার্মপ্লাসম বিনিময়, উপস্থাপনা এবং চাষ পরবর্তী সমাধান সূত্র ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আইসিএআর-এ যৌথ উদ্ভাবন কেন্দ্র স্থাপন।

৬.

হরাইজন স্ক্যানিং-এর ক্ষেত্রে যৌথ সহযোগিতা নিয়ে উদ্দেশ্য পত্র

এই ডিওআই উন্নত হরাইজন স্ক্যানিং-এ ভারত-ইজরায়েল সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে কৌশলগত ভবিষ্যত দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করার পাশাপাশি ঝুঁকি মূল্যায়ণ এবং যৌথ গবেষণার মাধ্যমে প্রযুক্তি পরিকল্পনা, দক্ষতা বৃদ্ধি এবং কৃত্রিম মেধা চালিত যন্ত্রাংশের প্রসার ঘটাবে।

৭.

মৎসচাষ এবং জলভিত্তিক চাষের সম্প্রসারণে সমঝোতা পত্র

এই মৌ সম্পদ ও গবেষণা, বাণিজ্য, প্রশিক্ষণ, উদ্ভাবন এবং সেন্টার অফ এক্সিলেন্স-এর মাধ্যমে সুস্থায়ী প্রযুক্তি চালিত মৎসচাষ এবং জলজ চাষ,রোগ মোকাবিলা ব্যবস্থাপনা, উপকূলীয় মৎসচাষ, সামুদ্রিক শৈবালের ক্ষেত্রে ভারত-ইজরায়েল সহযোগিতা সম্প্রসারণে উন্নত পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রকে প্রসারিত করবে। 

৮.

ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টার্স অথরিটি(আইএফএসসিএ) এবং ইজরায়েল সিকিউরিটিস অথরিটি (আইএসএ)-এর মধ্যে সমঝোতা পত্র

কর্তৃপক্ষের লক্ষ্য হল, তথ্য বিনিময়, প্রকৃষ্ট ব্যবস্থাপনা, ফিনটেক এবং রেকটেক সহযোগিতা এবং উদ্ভাবন ভিত্তিক পরিমণ্ডলের প্রসারে মূল ক্ষেত্রগুলির সর্বশেষ অবস্থা নিয়ে সহযোগিতা সম্প্রসারণ ঘটানো।

৯.

বাণিজ্য এবং পরিষেবা ক্ষেত্রে শ্রম গতিশীলতার লক্ষ্যে প্রোটোকল রূপান্তর

খুচরো, ক্লিনিং, লজিস্টিকস, ওয়্যার হাউজিং, খাদ্য প্রক্রিয়াকরণ, হসপিটালিটি এবং পুনর্ব্যবহারযোগ্য ক্ষেত্রে ইজরায়েলে ভারতীয় কর্মী নিয়োগের সুযোগ সম্প্রসারণে এই প্রোটোকল

১০.

নির্মাণ ক্ষেত্রে শ্রম গতিশীলতা নিয়ে প্রোটোকল রূপায়ণ

বস্ত্র, ধাতু, বৈদ্যুতিন, রাসায়নিক,খাদ্য প্রক্রিয়াকরণ, কাঠ ও কাগজ, প্লাস্টিক, রাবার এবং অন্যান্য শিল্প সামগ্রীর ক্ষেত্রজুড়ে নিয়োগকে সংযুক্ত করবে। 

১১.

রেঁস্তোরা ক্ষেত্রে শ্রমগতিশীলতা নিয়ে প্রোটোকল রূপায়ণ

এর আওতায় রেঁস্তোরা, ক্যাফে এবং খাদ্য প্রস্তুত ও বিক্রির ব্যবসায় কর্মী নিয়োগ যুক্তহবে

১২.

কৃত্রিম মেধার ব্যবহারের মাধ্যমে শিক্ষা প্রসারে সহযোগিতা নিয়ে সমঝোতা পত্র

এই সহযোগিতার লক্ষ্য হল, মেধাচালিত ক্ষেত্রের বিকাশ, মানবকেন্দ্রিক শিক্ষার প্রসার যারসঙ্গে যুক্ত হবে উদ্ভাবনী শিক্ষাকেন্দ্র, শিক্ষকদের দক্ষতা বিকাশ, নিয়মতান্ত্রিক পরিকাঠামো, কৃত্রিম মেধার সম সুযোগের প্রসার, গবেষণা বিনিময়, সুসংহত কৃত্রিম মেধা এবং ডেটা সাক্ষরতাকে অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যত বান্ধব শিক্ষার স্বার্থে প্রসার ঘটানো।

১৩.

ইজরায়েল ইন্সস্টিউট অফ কমার্শিয়াল আরবিট্রেশন (আইআইসিএ)এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ আরবিট্রেশন (আইসিএ)-র মধ্যে সহযোগিতা সম্প্রসারের চুক্তি

এই চুক্তি উভয় দেশের মধ্যে সালিসি ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারে এবং মধ্যস্থতার ক্ষেত্রে জ্ঞান বিনিময়, প্রকৃষ্ট ব্যবস্থা গ্রহণ এবং যৌথ প্রশিক্ষণকে শক্তিশালী করা

১৪.

৪র্থ ভারত-ইজরায়েল সিইও ফোরামের রিপোর্ট পেশ

ইজরায়েলে নভেম্বর ২০২৫-এ৪র্থ সিইও ফোরাম অনুষ্ঠিত হয়। যৌথ রিপোর্ট উভয়পক্ষের সরকারের কাছে পেশ করা হয়। এই রিপোর্ট শিল্পধারা, সরকারি-বেসরকারি সহযোগিতা সম্প্রসারণ এবং জ্ঞাতব্য অর্থনীতিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, অন্তর্দৃষ্টি এবং প্রস্তাব গুচ্ছকে তুলে ধরেছে। 

১৫.

নালন্দা বিশ্ববিদ্যালয় এবং জেরুজালেমে হিব্রু বিশ্ববিদ্যালয় (এইচইউজেআই)-এর মধ্যেসমঝোতা পত্র

এই সমঝোতা পত্রের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে নানা ক্ষেত্রে যেমন বৌদ্ধ বিষয় অধ্যয়ন, পুরাতত্ত্ব, গণিত এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ছাত্র ও শিক্ষক বিনিময়ের পরিকাঠামো গড়ে উঠবে। 

১৬.

ভারতে ইন্দো-ইজরায়েল সাইবার সেন্টার অফ এক্সিলেন্স স্থাপনে লেটার অফ ইন্টেন্ট

এই এলওআই ভারতে একটি সাইবার সেন্টার অফ এক্সিলেন্স স্থাপনের লক্ষ্যে, যার উদ্দেশ্যে হল, এই সাইবার সুরক্ষা ক্ষেত্রে প্রকৃষ্ট ব্যবস্থাপনা, উদ্ভূত প্রযুক্তি, ডিজিটাল স্থিতিশীলতা এবং উভয়দেশে সরকার, শিল্প এবং শিক্ষাক্ষেত্রের মধ্যে সহযোগিতা সম্প্রসারণ।

১৭.

কৃত্রিম মেধা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে মৌ

এই মৌ কৃত্রিম মেধা উন্নয়ন এবং দক্ষতা বিকাশে সহযোগিতার প্রসার ঘটাবে যা নৈতিক কৃত্রিম মেধা ব্যবহারে সহায়ক। অসামরিক ক্ষেত্র সমূহ, শিক্ষা প্রতিষ্ঠানগত গবেষণা এবং সুস্থায়ী উন্নয়নে সরকারি-বেসরকারি সহযোগিতার ক্ষেত্রকে প্রসারিত করবে।

 

 

 

ঘোষণা সমূহ

১)বিশেষ কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে সম্পর্কের উন্নয়ন 

২)বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে জেসিএমকে মন্ত্রী পর্যায়ে নিয়ে যাওয়া

৩)জাতীয় সুরক্ষা উপদেষ্টাদের দ্বারা চালিত বিরল এবং উদ্ভূত প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতাউদ্যোগ গড়ে তোলা

৪) আর্থিক ক্ষেত্রে মত বিনময়

৫)প্রযুক্তি-গেটওয়ে উদ্যোগ 

৬)কৃষি গবেষণায় ২০টি যৌথ ফেলোশিপ

৭)যৌথ গবেষণা কর্মসূচিতে উভয়পক্ষের অবদানের বৃদ্ধি ঘটানো 

৮)আগামী ৫ বছর ধরে৫০,০০০ পর্যন্ত ভারতীয় কর্মীদের নিয়ে কোটা

৯)ভারত-ইজরায়েল শিক্ষাক্ষেত্রগত সহযোগিতা ফোরাম

১০)ভারত-ইজরায়েল সংসদীয় ফ্রেন্ডশিপ গোষ্ঠী

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Tractor sales cross 10 lakh mark in FY26 on strong rural demand, GST cut

Media Coverage

Tractor sales cross 10 lakh mark in FY26 on strong rural demand, GST cut
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 12 এপ্রিল 2026
April 12, 2026

Trust, Technology & Transformation: How India is Building a Viksit Bharat Under PM Modi