ভারত এবং কোরিয়া সাধারণতন্ত্রকে এখানে “দুটি পক্ষ” বলে উল্লেখ করা হবে। জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, সমুদ্র পরিসর এবং সুমেরু অঞ্চল সংক্রান্ত বিষয়গুলিতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ধারাবাহিক বিকাশের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এই দুই পক্ষ। 

পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনে দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে দুটি পক্ষ ধারাবাহিক বিকাশ নিশ্চিত করায় ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য জমি, বায়ু, জল, জীব বৈচিত্র, এমনকি বর্জ্য ব্যবস্থাপনাতেও পারস্পরিক অংশীদারিত্ব জোরদার করা হবে। 

জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা

আন্তর্জাতিক বিধি এবং প্যারিস চুক্তির প্রতি দায়বদ্ধ থেকে দুটি পক্ষ জলবায়ু পরিবর্তনের অভূতপূর্ব দ্রুতির প্রেক্ষিতে মানুষ এবং প্রকৃতির সামনে এসে পড়া বিবিধ চ্যালেঞ্জের মোকাবিলায় যৌথ উদ্যোগ নেবে।

প্যারিস চুক্তির ৬.২ ধারার আওতায় সহযোগিতা সংক্রান্ত সমঝোতা সম্পন্ন হওয়াকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ। এরফলে, জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসের প্রকল্পগুলিতে সহযোগিতা জোরদার হবে এবং দুটি পক্ষই কার্বন বাজার, পুনর্নবীকরণযোগ্য শক্তি সহ বিভিন্ন বিষয়েই নিজেদের জাতীয় স্তরে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবে। 

পরিবেশ সংরক্ষণ এবং ধারাবাহিক বিকাশ সংক্রান্ত সহযোগিতা

পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে দায়িতিবশীল দুটি পক্ষ হিসেবে ভারত ও কোরিয়া সাধারণতন্ত্র সংশ্লিষ্ট বিষয়ে  সমঝোতার মাধ্যমে এগিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক সৌর জোটে কোরিয়া সাধারণতন্ত্রের যোগদানকে স্বাগত জানিয়েছে ভারত। গ্লোবাল গ্রিন গ্রোফ ইনস্টিটিউটে ভারতের যোগদানকে স্বাগত জানিয়েছে কোরিয়া সাধারণতন্ত্র।

সমুদ্র পরিসর এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের পরিবেশ সংরক্ষণ ও ধারাবাহিকতা

বাস্তুতন্ত্রে ভারসাম্য, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক বিকাশের চালিকা শক্তি হিসেবে সামুদ্রিক পরিসরকে আরও ভালোভাবে ব্যবহার করতে সমুদ্র বিজ্ঞান, পরিবেশবান্ধব মৎস্যচাষ এবং দূষণরোধের বিষয়ে সহযোগিতা বৃদ্ধি করবে দুই পক্ষ। 

নীল অর্থনীতির পরিসরে ও দু-দেশের বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা হবে।

সুমেরু অঞ্চল সংক্রান্ত সহযোগিতা

ভারত ও কোরিয়া সাধারণতন্ত্রের মধ্যে সুমেরু অঞ্চল সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়টিতে দুপক্ষই খুশি। ওই মেরু অঞ্চল জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে আরও ভালো করে বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে দুই পক্ষ। মেরু অঞ্চলে জাহাজ চলাচলের ক্ষেত্রেও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা হবে। 

মেরু অঞ্চল সংক্রান্ত আন্তর্জাতিক ব্যবস্থাপনায় সামিল হয়ে এবিষয়টিকে এগিয়ে নিয়ে যাবে দুই দেশ। 

সামনের পথ

ধারাবাহিক বিকাশ এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় দুই পক্ষ বাস্তব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

ভারত ও কোরিয়া সাধারণতন্ত্র মনে করে এই যোথ উদ্যোগ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং তার বাইরের পরিসরেও ধারাবাহিক বিকাশ ত্বরান্বিত করবে। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
West Asia conflict: 59 India-bound vessels transited Hormuz since war

Media Coverage

West Asia conflict: 59 India-bound vessels transited Hormuz since war
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 22 জুলাই 2026
July 22, 2026

From Scholarships to Homes to High-Speed Rail: Inclusive Growth Under PM Modi’s Leadership