Thanks world leaders for their congratulatory messages

তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর বিশ্ব নেতৃবৃন্দ শ্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন বার্তা পাঠাচ্ছেন। প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তা পাঠানোর জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে এই বার্তাগুলি পাওয়ার পর টেলিফোনের মাধ্যমে অথবা লিখিতভাবে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। 
কিউবার রাষ্ট্রপতি শ্রী মিগুয়েল দিয়াজ – কানেল বার্মুদেজের সামাজিক মাধ্যম এক্স – এ পাঠানো পোস্টের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, “রাষ্ট্রপতি দিয়াজ কানেল, আপনার উষ্ণ অভিনন্দনের জন্য আমি কৃতজ্ঞ। কিউবার সঙ্গে ভারতের যোগাযোগ দীর্ঘদিনের। দু’দেশের মানুষের মধ্যে এই যোগাযোগ আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে, তা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ”। 

প্যারাগুয়ের রাষ্ট্রপতি শ্রী স্যান্টিয়াগো পেনার পোস্টের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, “রাষ্ট্রপতি স্যান্টিয়াগো পেনা, আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমাদের জনগণের স্বার্থে ভারত – প্যারাগুয়ের মধ্যে গড়ে ওঠা দ্বিপাক্ষিক সম্পর্ককে আমরা আরও শক্তিশালী করবো”।
পানামার রাষ্ট্রপতি শ্রী লরেন্টিও কর্টিজোর এক বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, “রাষ্ট্রপতি নিটো কর্টিজো আপনাকে ধন্যবাদ। পানামা আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। প্রতিটি ক্ষেত্রে আমাদের পারস্পরিক কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করে তুলতে আমরা একযোগে কাজ করে যাব”।
 

বুলগেরিয়ার রাষ্ট্রপতি শ্রী রুমেন রাডেভের পোস্টের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, “ধন্যবাদ রাষ্ট্রপতি রুমেন রাডেভ। ভারত ও বুলগেরিয়ার মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তুলতে আমরা একযোগে কাজ করবো”।
ওমানের সুলতান হাইথাম বিন তারিকের টেলিফোন বার্তায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “টেলিফোনের জন্য ওমানের সুলতান হাইথাম বিন তারিক’কে জানাই ধন্যবাদ। এর মধ্য দিয়ে তাঁর সঙ্গে উষ্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিফলিত হয়। ভারত ও ওমানের মধ্যে শতাব্দী প্রাচীন কৌশলগত সম্পর্ক এক নতুন উচ্চতায় নিশ্চিতভাবেই পৌঁছবে”। 

 

Replying to a post by the President of Bulgaria, Mr Rumen Radev, the Prime Minister said;

“Thank you President Rumen Radev. We will continue to work together to deepen partnership between India and Bulgaria.”

 

Expressing his happiness over a phone call with His Majesty Sultan Haitham bin Tarik of the Sultanate of Oman, the Prime Minister said;

“Thank His Majesty Sultan Haitham bin Tarik of the Sultanate of Oman for his call and deeply appreciate his warm felicitations and words of friendship. The centuries-old India-Oman strategic ties are destined to scale new heights.”

 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India accelerates ‘semiconductor drive’ with Rs 1.64 lakh crore investment plan

Media Coverage

India accelerates ‘semiconductor drive’ with Rs 1.64 lakh crore investment plan
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 29 জুন 2026
June 29, 2026

PM Modi Advancing National Strength Through Unity, Innovation and Janbhagidari