প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩৩ কোটি এলপিজি গ্রাহকদের জন্য সিলিন্ডার প্রতি ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।
শ্রী মোদী বলেছেন, রাখিবন্ধনের উৎসব আমাদের পরিবারে সুখ সমৃদ্ধি বাড়ানোর দিন।
পিএম উজ্জ্বলা গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্টে আরও ২০০ টাকা করে ভর্তুকি পাবেন।
সরকার একইসঙ্গে ৭৫ লক্ষ অতিরিক্ত পিএম উজ্জ্বলা সংযোগ দেওয়ার অনুমতি দিয়েছে। এর ফলে পিএমইউওয়াই সুবিধাভোগীর সংখ্যা পৌঁছাবে মোট ১০.৩৫ কোটিতে।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরির এক্স হ্যান্ডেলে করা একাধিক পোস্টের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী এক্স পোস্টে জানিয়েছেন;
“রাখিবন্ধনের উৎসব আমাদের পরিবারের সুখ সমৃদ্ধি বাড়ানোর দিন। গ্যাসের দাম কমানোর ফলে আমাদের পরিবারের বোনেদের সুবিধা হবে এবং তাঁদের জীবনযাত্রা সহজ হয়ে উঠবে। আমার প্রতিটি বোন সুখে থাকুক, সুস্থ্য থাকুক, খুশিতে থাকুক এটাই আমার প্রার্থনা।”
More details can be found here: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1953241
रक्षाबंधन का पर्व अपने परिवार में खुशियां बढ़ाने का दिन होता है। गैस की कीमतों में कटौती होने से मेरे परिवार की बहनों की सहूलियत बढ़ेगी और उनका जीवन और आसान होगा। मेरी हर बहन खुश रहे, स्वस्थ रहे, सुखी रहे, ईश्वर से यही कामना है। https://t.co/RwM1a1GIKd
— Narendra Modi (@narendramodi) August 29, 2023


