প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার সম্প্রতি প্রাক্তন সেনাকর্মীদের জন্য কল্যাণমূলক প্রকল্পে সুযোগ সুবিধার যে বৃদ্ধি ঘটিয়েছে, তা তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হবে। 

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, প্রাক্তন সেনাকর্মীদের কল্যাণ ও জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য বৃদ্ধির ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয় এবং সেই অনুযায়ী নিম্নলিখিত কল্যাণমূলক প্রকল্পগুলিতে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। 

১. হাবিলদার বা সমমানের প্রাক্তন সেনাকর্মীদের বিধবা স্ত্রীদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ অনুদান ২০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হয়েছে। 
২. যাঁরা পেনশন পান না, এমন হাবিলদার বা সমমানের প্রাক্তন সেনাকর্মী অথবা তাঁদের বিধবা স্ত্রীদের জন্য চিকিৎসা অনুদান ৩০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হয়েছে। 
৩. যাঁরা পেনশন পান না, এমন সব পদের প্রাক্তন সেনাকর্মী অথবা তাঁদের বিধবা স্ত্রীদের জন্য গুরুতর রোগের চিকিৎসা অনুদান ১,২৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০,০০০ টাকা করা হয়েছে। 

এর জবাবে প্রধানমন্ত্রী ট্যুইটে বলেছেন;

"ভারত তার বীর প্রাক্তন সেনাদের জন্য গর্বিত। তাঁরা আমাদের জাতিকে রক্ষা করেছেন। কল্যাণমূলক প্রকল্পে সুযোগ সুবিধা বৃদ্ধি প্রাক্তন সেনাকর্মীদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাবে।"

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India's services exports rise by 12.7 pc in April despite West Asia crisis: RBI

Media Coverage

India's services exports rise by 12.7 pc in April despite West Asia crisis: RBI
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 30 মে 2026
May 30, 2026

Viksit Bharat in Motion: How PM Modi is Building a Self-Reliant Global India”