বিশ্ব বাণিজ্য সংগঠনের মহানির্দেশক শ্রী রবার্তো আজেভেদো আজ নতুন দিল্লিতেভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। শ্রী আজেভেদোবর্তমানে বিশ্ব বাণিজ্য সংগঠনের মন্ত্রিপর্যায়ের সাধারণ বৈঠকে অংশগ্রহণের জন্যনতুন দিল্লিতে এসেছেন।
এই সংগঠনের মহানির্দেশক, বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থাকে আরও শক্তিশালীকরার পথ খুঁজে বের করতে, আলোচনা শুরু করার ক্ষেত্রে, ভারত সরকারের উদ্যোগের জন্যধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী তাঁকে জানান, ভারত বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থার জোরালোসমর্থক। তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংগঠনের কাজকর্মের অগ্রাধিকার নির্ধারণ করেউন্নয়নশীল দেশগুলির উদ্বেগ দূর করা দরকার। তিনি বিশ্ব বাণিজ্য সংগঠনেরমহানির্দেশককে, মুক্ত বাণিজ্য ও বিশ্বায়নের সুবিধা যাতে উন্নয়নশীল দেশগুলিতে আরওবেশি করে দৃশ্যমান হয়, সে বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য আর্জি জানান।প্রধানমন্ত্রী বিশ্ব বাণিজ্য সংগঠনের মন্ত্রিপর্যায়ের অনানুষ্ঠানিক বৈঠকের সাফল্যকামনা করেন।
Had a wonderful meeting with Mr. Roberto Azevêdo, Director-General of the @wto. @WTODGAZEVEDO pic.twitter.com/nhX2UaTkeO
— Narendra Modi (@narendramodi) March 19, 2018


