লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ৪ জুন কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি শ্রী মুন জায়ে-ইন, জিম্বাবোয়ের রাষ্ট্রপতি শ্রী ই. ডি. মনাঙ্গাগয়া, এবং মোজাম্বিকের রাষ্ট্রপতি ফিলিপ জাসিন্তো নিওসি টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী, কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতিকে টেলিফোনে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানান। তিনি ফেব্রুয়ারি মাসে কোরিয়া সফরের অভিজ্ঞতার সম্পর্কেও উল্লেখ করেন কথোপকথনে। গত বছর কোরিয়ার ফার্স্ট লেডি কিমের ভারতে “দীপোৎসবে” যোগ দেওয়ায় দুদেশের সম্পর্কে নতুন অধ্যায় সুচিত হয়েছে বলে শ্রী মোদী জানান। উভয় রাষ্ট্রের মধ্যে বিশেষ কৌশলগত সম্পর্ক

আরো দৃঢ় করার লক্ষে তিনি তাঁর অঙ্গিকার আবার-ও ব্যক্ত করেন।

সাধারণ নির্বাচনে জয়লাভের পর জিম্বাবোয়ের রাষ্ট্রপতি শ্রী মনাঙ্গাগয়া ফোন করে শুভেচ্ছা জানানোয় প্রধানমন্ত্রী তাঁকেও ধন্যবাদ জানান। ভারতের নির্বাচনের খবর সংগ্রহের জন্য জিম্বাবোয়ের দুই সাংবাদিকের ভোটের সময় এদেশে আসার বিষয়টি শ্রী মোদী প্রশংসা করেন। ভারতের উপরাষ্ট্রপতির গত বছর জিম্বাবোয়ে সফরের কথা উল্লেখ করে তিনি উভয় দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বছরের গোড়ায় মোজাম্বিকে ঘূর্ণিঝড়ের জন্য ক্ষয়ক্ষতির কারণে প্রধানমন্ত্রী , রাষ্ট্রপতি নিওসিকে সমবেদনা জানান। রাষ্ট্রপতি নিওসি ভারতীয় নৌবাহিনীর সেই সময়ে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। শ্রী মোদী জানান, পারস্পরিক নির্ভরতা এবং অংশীদারিত্বের প্রশ্নে ভারত সব সময় মোজাম্বিকের পাশে থাকবে।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India’s EV Market Races Ahead, Sales Up Nearly 70% in Jan-Apr

Media Coverage

India’s EV Market Races Ahead, Sales Up Nearly 70% in Jan-Apr
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Governor of Haryana meets the Prime Minister
May 02, 2026

Governor of Haryana, Prof. Ashim Kumar Ghosh, met Prime Minister Shri Narendra Modi today.

The Prime Minister posted on X:

"Governor of Haryana, Prof. Ashim Kumar Ghosh met Prime Minister @narendramodi."