প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ৪ বছরের (২০২৩ থেকে) জন্য ই-কোর্ট প্রকল্প পর্যায়-৩ অনুমোদিত হয়েছে। এর জন্য ৭ হাজার ২১০ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। 

প্রধানমন্ত্রীর ‘সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস’ – এর মন্ত্রকে সামনে রেখে বিচার ব্যবস্থায় প্রযুক্তি প্রয়োগের লক্ষ্যে ই-কোর্ট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ভারতীয় বিচার ব্যবস্থায় ২০০৭ সাল থেকে ই-কোর্ট প্রকল্প রূপায়িত হয়ে আসছে এবং ২০২৩ সালে এর দ্বিতীয় পর্যায় শেষ হয়েছে। 

প্রথম এবং দ্বিতীয় পর্বের সাফল্যকে সামনে রেখে তৃতীয় পর্যায়ে দেশের আদালতগুলিতে ই-ফাইলিং/ই-পেমেন্ট সহ ডিজিটাল, অনলাইন এবং কাগজবিহীন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে, বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান সংগ্রহের ক্ষেত্রে বিচারকদের কাজ অনেক সহজ হবে এবং সেই অনুযায়ী তাঁরা মামলার অগ্রাধিকার স্থির করতে পারবেন। তৃতীয় পর্যায়ের ই-কোর্টের মূল লক্ষ্য হ’ল – বিচার ব্যবস্থায় একটি সুসংহত প্রযুক্তি মঞ্চ গড়ে তোলা, যা আদালত, মামলাকারী এবং এর সঙ্গে যুক্ত অন্যান্যদের মধ্যে সমন্বয়সাধনের কাজ করবে। 


কেন্দ্রীয় এই প্রকল্পটি বিচার বিভাগ, আইন ও বিচার মন্ত্রক, ভারত সরকার ও ই-কমিটি এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ায় রূপায়িত হবে। এর মাধ্যমে দেশের হাইকোর্টগুলিও বিচার ব্যবস্থার সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
‘Modi Govt’s 12 years are transformational for industry’

Media Coverage

‘Modi Govt’s 12 years are transformational for industry’
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 12 জুন 2026
June 12, 2026

Breaking Barriers, Building Bharat: PM Modi’s Historic Push for Gender Equality and Inclusive Growth