নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, পিআইবি৷৷ ভারতে এই প্রথম ১৮,৬৬২ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদীর তলদেশে ১৫.৭৯ কিলোমিটার সড়ক ও রেল টানেল সহ জাতীয় সড়ক-১৫-এর গোহপুর থেকে ৭১৫ নম্বর অংশের নুমালিগড় পর্যন্ত ৪-লেন সুবিধা-যুক্ত গ্রিনফিল্ড সংযোগ নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি গতকাল আসামের জন্য ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন (ইপিসি)–এর এই প্রকল্পটির অনুমোদন দিয়েছে৷

বর্তমানে, জাতীয় সড়ক ৭১৫-এর নুমালিগড় এবং জাতীয় সড়ক ১৫-এর গোহপুরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ৫২-এর শিলঘাটের কাছে বিদ্যমান কালিয়াভাম্ভোরা সড়ক সেতু থেকে ২৪০ কিলোমিটার দূরে, যা নুমালিগড়, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং বিশ্বনাথ শহরের মধ্য দিয়ে যেতে ৬ ঘন্টা সময় নেয়। এই সমস্যা মোকাবেলা করার জন্য, প্রকল্পটি জাতীয় সড়ক ১৫-এর গোহপুর থেকে ব্রহ্মপুত্র নদীর তলদেশে সড়ক ও রেল টানেল সহ নুমালিগড় পর্যন্ত ৪-লেন সুবিধা-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড সংযোগ হিসাবে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। এটি ভারতের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় জলতলের সড়ক ও রেল টানেল হবে। এই প্রকল্পটি আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং অন্যান্য উত্তর-পূর্ব রাজ্যগুলির জন্য উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে। এটি পণ্য পরিবহনের দক্ষতা বৃদ্ধি করবে, সরবরাহ খরচ হ্রাস করবে এবং এই অঞ্চলের আর্থ-সামাজিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।

এই প্রকল্পের সারিবদ্ধকরণটি ০২টি প্রধান জাতীয় মহাসড়ক (এনএইচ-১৫ এবং এনএইচ-৭১৫) এবং ০২টি রেললাইনের সাথে একীভূত হয়েছে, যেমন গোহপুর দিকে এনএফআর-এর রঙ্গিয়া বিভাগের অধীনে রঙ্গিয়া-মুকংসেলেক রেলওয়ে সেকশন এবং নুমালিগড় দিকে এনএফআর-এর তিনসুকিয়া বিভাগের অধীনে ফুরকাটিং-মারিয়ানি লুপ লাইন সেকশন। এই প্রকল্পটি আসাম জুড়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, সামাজিক এবং লজিস্টিক নোডগুলিতে নিরবচ্ছিন্ন সংযোগ প্রদান করবে। উপরন্তু, প্রকল্পটি ১১টি অর্থনৈতিক নোড, ০৩টি সামাজিক নোড, ০২টি পর্যটন নোড এবং ০৮টি লজিস্টিক নোডের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে মাল্টি-মডেল ইন্টিগ্রেশন বৃদ্ধি করবে, ০৪টি প্রধান রেলওয়ে স্টেশন, ০২টি বিমানবন্দর এবং ০২টি অভ্যন্তরীণ জলপথের সাথে উন্নত সংযোগ প্রদান করবে যার ফলে এই অঞ্চলজুড়ে পণ্য এবং যাত্রীদের দ্রুত চলাচল সহজ হবে।

প্রকল্পটির কাজ শেষ হলে কৌশলগত বিবেচনার দিক থেকে, এখানকার আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশ্নে, প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলির মধ্যে সংযোগ ব্যবস্থা আরও জোরদার হবে এবং এটি বাণিজ্য ও শিল্প উন্নয়নের জন্য নতুন পথ উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৮০ লক্ষ শ্রম-দিবসের সৃষ্টি হবে এবং পার্শ্ববর্তী অঞ্চলে প্রবৃদ্ধি, উন্নয়ন এবং সমৃদ্ধির নতুন পথ উন্মোচন করবে।

Map of Corridor:

*** 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India accelerates ‘semiconductor drive’ with Rs 1.64 lakh crore investment plan

Media Coverage

India accelerates ‘semiconductor drive’ with Rs 1.64 lakh crore investment plan
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 29 জুন 2026
June 29, 2026

PM Modi Advancing National Strength Through Unity, Innovation and Janbhagidari