রুশ রাষ্ট্রপতির সহযোগী এবং রাশিয়ার ম্যারিটাইম বোর্ড-এর চেয়ারম্যান শ্রী নিকোলাই প্যাট্রুশেভ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
যৌথভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দক্ষতা বিকাশ , জাহাজ নির্মাণ ও মহাসাগরীয় অর্থনীতিতে নতুন নতুন সম্ভাবনা সহ সমুদ্রপথে যাতায়াতে সহযোগিতার বিষয়ে তাঁরা মতবিনিময় করেছেন।
প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পুতিনকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আগামী মাসে ভারতে তাঁকে স্বাগত জানানোর জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
Pleased to receive Mr. Nikolai Patrushev, Aide to the President and Chairman of the Maritime Board of Russia. We had productive discussions on cooperation in the maritime domain, including new opportunities for collaboration in connectivity, skill development, shipbuilding and… pic.twitter.com/LtacwuXErR
— Narendra Modi (@narendramodi) November 18, 2025


