sanskrit

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, বিনয়, ক্ষমা এবং মহৎ আচরণই হ’ল মানুষের ব্যক্তিত্বের প্রকৃত অলঙ্কার। তিনি বলেন যে, এই সব গুণাবলীর মাধ্যমেই দেশের মানুষ ‘বিকশিত ভারত’-এর সংকল্পের বাস্তবায়নে নিরন্তর কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন - “तेजः क्षमा धृतिः शौचमद्रोहो नातिमानिता। भवन्ति सम्पदं दैवीमभिजातस्य भारत।।” সুভাষিতমটি এই বার্তা দেয় যে, দীপ্তি, ক্ষমা, অটল সাহস, আচরণের শুচিতা, দেশের প্রতি আন্তরিক নিষ্ঠা এবং অহঙ্কারমুক্ত বিনম্র ব্যক্তিত্ব - এই সমস্ত গুণাবলীকেই ঐশ্বরিক গুণাবলীসম্পন্ন ব্যক্তির বৈশিষ্ট্য হিসেবে গণ্য করা হয়। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, “নম্রতা, ক্ষমা ও সদাচরণই মানুষের প্রকৃত অলঙ্কার। এই গুণাবলী নিয়ে আজকের নাগরিকেরা এক উন্নত ভারত গড়ার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছেন। “तेजः क्षमा धृतिः शौचमद्रोहो नातिमानिता। भवन्ति सम्पदं दैवीमभिजातस्य भारत।।”
May 29, 2026