আবু ধাবির যুবরাজ ভারত সফরে

Published By : Admin | February 19, 2026 | 17:45 IST

আবু ধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নতুন দিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটে যোগ দিতে গতকাল দুদিনের সরকারি সফরে ভারতে এসেছেন। এটি তাঁর দ্বিতীয় ভারত সফর। ইতিপূর্বে সেপ্টেম্বর ২০২৪-এ তিনি ভারতে এসেছিলেন। 

এআই শিখর সম্মেলনের অবসরে প্রধানমন্ত্রী মোদী তাঁর সঙ্গে বৈঠক করেন। উভয় নেতা ভারত - ইউএই কৌশলগত সহযোগিতার গুরুত্বের কথা পুনরায় জানান। এর মাধ্যমে দৃঢ় রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক, জ্বালানি সংক্রান্ত এবং দুদেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ওপর জোর দেওয়া হয়েছে। 

প্রতিরক্ষা, সুরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সাংস্কৃতিক সহযোগিতার মতো নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে উভয় নেতা স্বীকার করেছেন। তাঁরা বলেন, সর্বাত্মক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি (সিইপিএ) স্বাক্ষরের চার বছরে ১৮ ফেব্রুয়ারি ২০২৬-এ বাণিজ্য ও বিনিয়োগে প্রভূত অগ্রগতি প্রত্যক্ষ করা গেছে। এর পাশাপাশি উভয় নেতা দুদেশের মধ্যে বিনিয়োগের প্রসার এবং ভারতীয় অর্থনীতিতে ইউ এ ই সভরেন ওয়েল্থ ফান্ডে ক্রমাগত বিনিয়োগ প্রসারের ওপরেও জোর দিয়েছে। সেই সঙ্গে উভয় দেশের স্বার্থ পূরণে নতুন সম্ভাবনাময় আরও একটি সভরেন ফান্ড  L’Imad-এর ওপরেও জোর দিয়েছে। মহাকাশ, পরমাণু জ্বালানি, প্রযুক্তি এবং উদ্ভাবনের মতো কৌশলগত ক্ষেত্রে ভারত - ইউ এ ই-এর মধ্যে সমন্বয়মূলক নানা সুযোগ নিয়ে তাঁদের আলোচনা হয়েছে। 

 

উভয় নেতা প্রথাগত ক্ষেত্র সহ নতুন ক্ষেত্রে যৌথ সহযোগিতা সম্প্রসারণে গৃহীত নানা উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এই উদ্যোগগুলি হল – ভারতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে ইউ এ ই-র চিকিৎসা মন্ত্রকের সমঝোতাপত্র চূড়ান্ত হয়। প্রাতিষ্ঠানিক সহযোগিতা ছাড়াও গবেষণা, ডিজিটাল স্বাস্থ্য, ঔষধ, আধুনিক প্রযুক্তির উন্নয়ন সহ নানা বিষয়ে এই সমঝোতাপত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও কৃত্রিম মেধার ক্ষেত্র নিয়ে উভয় দেশের প্রতিষ্ঠানিক আলোচনা চূড়ান্ত হওয়া, সরকারি প্রতিষ্ঠান সহ বেসরকারি ক্ষেত্রকে এর মধ্যে যুক্ত করা। সেই সঙ্গে, গুজরাটের গিফট সিটিতে আবু ধাবির ন্যাশনাল ইনসুরেন্স কোম্পানির অফিস গড়ে তোলার বিষয়টিও তাঁদের আলোচনায় বিশেষ জায়গা পেয়েছে। 

 

আবু ধাবির যুবরাজ সফর এআই ইমপ্যাক্ট সামিট নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এর পর, পরবর্তী এআই সামিট হবে সুইৎজারল্যান্ডে, তার পরের বছর হবে ইউ এ ই-তে। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India's forex reserves hit all-time high of $729.33 billion after $12.42 billion jump

Media Coverage

India's forex reserves hit all-time high of $729.33 billion after $12.42 billion jump
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister extends greetings on National Sports Day
August 29, 2026

The Prime Minister, Shri Narendra Modi has extended his greetings to all sports lovers on National Sports Day. Shri Modi said that the dedication, passion and determination of sportspersons make the entire nation proud.

The Prime Minister also paid homage to the legendary Major Dhyan Chand Ji, whose brilliance and contribution to Indian hockey continue to inspire generations.

Shri Modi posted on X:

“To every sports lover…your dedication, passion and determination make everyone proud.

We also pay homage to the legendary Major Dhyan Chand Ji, whose brilliance inspires generations.

#NationalSportsDay”