প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালের পর জাতীয় সড়কের ৫৩,৮৬৮ কিলোমিটারের বেশি বিস্তার হওয়ার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নীতিন গড়করির একটি ট্যুইট সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
এই উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন :
“পরিকাঠামো ক্ষেত্রের সঙ্গে যুক্ত সবকিছুতেই বিগত ৯ বছরে বিশেষ পরিবর্তন হয়েছে। উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা, অর্থ ব্যবস্থার উন্নতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে মজবুত করেছে।”
The last 9 years have been transformative in all infra related sectors. Better road connectivity has greatly strengthened other vital areas of the economy. https://t.co/7BkOH3AfLn
— Narendra Modi (@narendramodi) April 26, 2023


