গুজরাতে সুরাতের হীরা বাজার বিশ্বের বৃহত্তম অফিস ভবন হিসেবে আত্মপ্রকাশ করায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সন্তোষপ্রকাশ করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“সুরাত হীরা বাজার সুরাতের হীরা শিল্পের গতিশীলতা ও বিকাশের নিদর্শন। এটি ভারতের উদ্যোগমুখী চেতনার প্রমাণও বটে। বাণিজ্য, উদ্ভাবন ও সহযোগিতার কেন্দ্র হিসেবে এই হীরা বাজার আমাদের অর্থনীতিকে আরও চাঙ্গা করবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।”
Surat Diamond Bourse showcases the dynamism and growth of Surat's diamond industry. It is also a testament to India’s entrepreneurial spirit. It will serve as a hub for trade, innovation and collaboration, further boosting our economy and creating employment opportunities. https://t.co/rBkvYdBhXv
— Narendra Modi (@narendramodi) July 19, 2023


