প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লার প্রাকার থেকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তাঁর ভাষণে জানান, কৃষকদের কাছে স্বল্পমূল্যে ইউরিয়া সরবরাহের জন্য সরকার ভর্তুকিবাবদ ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে । তিনি বলেন, “আন্তর্জাতিক বাজারে যেখানে এক ব্যাগ ইউরিয়ার দাম ৩ হাজার টাকা সেখানে আমাদের কৃষকদের কাছে তা ৩০০ টাকায় পৌঁছে দেওয়া হচ্ছে । সরকার এর জন্য ১০ লক্ষ কোটি টাকা ভর্তুকি বরাদ্দ করেছে ।”
প্রধানমন্ত্রী দেশবাসীকে জানিয়েছেন, বিশ্বের কোনো কোনো অঞ্চলে ইউরিয়ার দাম ৩ হাজার টাকা । সেখানে আমাদের কৃষকরা মাত্র ৩০০ টাকার বিনিময়ে তা পাচ্ছেন । “বিশ্বের কোনো কোনো অঞ্চলে ইউরিয়া ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে । সরকার আমাদের কৃষকদের কাছে ৩০০ টাকার বিনিময়ে তা সরবরাহ করছে । এবাবদ সরকারকে কৃষকদের জন্য ১০ লক্ষ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে ।”


