প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের সুলতানপুর জেলায় কারওয়াল খেরিতে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মোদী ভারতীয় বিমানবাহিনী এয়ারশো বা বিমান প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। সুখোই এবং মিরাজের মতো শক্তিশালী মতো যুদ্ধবিমানগুলি এক্সপ্রেসওয়ে'তে মহড়া চালিয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী মোদী সি-১৩০জে সুপার হারকিউলিস বিমানে করে অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন।





