প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দেশজুড়ে সকল নাগরিককে ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত একতা দৌড়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই অনুষ্ঠানটি রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পরিচিত এবং দিনটি পালিত হয় সর্দার প্যাটেলের একতা ও ঐক্যবদ্ধ ভারতের দর্শনের প্রতীক হিসেবে।
একতা দিবস ভারত-এর এক প্রশ্নের জবাবে এক্স-এ শ্রী মোদী লিখেছেন:
“৩১ অক্টোবর একতা দৌড়ে যোগ দিন এবং ঐক্যের আদর্শকে উদযাপন করুন! আসুন আমরা সম্মান জানাই সর্দার প্যাটেলের ঐক্যবদ্ধ ভারতের দর্শনকে”।
Join the Run for Unity on 31st October and celebrate the spirit of togetherness! Let’s honour Sardar Patel’s vision of a united India. https://t.co/KalRcynMIi
— Narendra Modi (@narendramodi) October 27, 2025


