PM conducts review and assesses damage through meeting in Kangra
PM announces financial assistance of Rs. 1500 crore for flood and rain affected areas in Himachal Pradesh
PM announces Rs.2 lakh ex-gratia for the next of kin of the dead and Rs.50,000 for the injured
PM meets affected families and offers his condolences
PM also meets personnel of NDRF, SDRF and Aapda Mitra volunteers and appreciates their efforts
Central Government assures all help for restoration and rebuilding of infrastructure in the affected areas

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশে বন্যা, মেঘভাঙা বৃষ্টি এবং ভূমিধ্বস দুর্গত এলাকাগুলি আজ আকাশপথে পরিদর্শন করেছেন। সামগ্রিক দুর্গত এলাকাগুলির অবস্থা পর্যালোচনার উদ্দেশ্যেই প্রধানমন্ত্রীর এই পরিদর্শন। 
সমগ্র এলাকা প্রধানমন্ত্রী আকাশপথে ঘুরে দেখার পর, ত্রাণ ও পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করতে কাঙড়ায় সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। তিনি হিমাচল প্রদেশ’কে ১ হাজার ৫০০ কোটি টাকার আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। এসডিআরএফ এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির দ্বিতীয় কিস্তির টাকা অগ্রিম দেওয়া হবে।
দুর্গত এলাকার মানুষদের পুনরায় নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী বৃহত্তর প্রেক্ষাপটে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আর্থিক সহায়তার কথা বলেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ভেঙে পড়া বাড়িগুলিকে পুনর্নির্মাণ করা হবে। সেইসঙ্গে, পিএমএনআরএফ – এর মাধ্যমে ভেঙে পড়া বিদ্যালয়গুলির পুনর্নির্মাণে আর্থিক সহায়তা সহ ভেঙে পড়া জাতীয় সড়ক পুনর্নির্মাণ এবং গবাদি পশুদের জন্য খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা হবে। 
 

কৃষক সম্প্রদায়ের ক্ষয়ক্ষতির দিকগুলিকে বিবেচনা করে অতিরিক্ত অর্থ সাহায্যের সংস্থান রাখা হয়েছে। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কৃষকদের এই সাহায্যের আওতায় আনা হবে। সেইসঙ্গে, তাদের বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হবে। 
পিএম আবাস যোজনার অধীন ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জিও ট্যাগিং – এর মাধ্যমে প্রকৃত ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। 
শিক্ষা ব্যবস্থা যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয়, সেদিকে নজর রেখে সমগ্র শিক্ষা অভিযানের আওতায় সময় মতো সহায়তা পৌঁছে দেওয়া এবং জিও ট্যাগিং – এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলির পুনর্নির্মাণ করা হবে। 
 

বৃষ্টির জল ধরে রাখতে এবং সেই জলকে চাষের কাজে ব্যবহার করতে পুনরায় জলাধার নির্মাণ করা হবে। সেইসঙ্গে, ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধির দিকেও নজর রাখা হচ্ছে।
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই আন্তঃমন্ত্রিপর্যায়ের কেন্দ্রীয় প্রতিনিধিদলকে হিমাচল প্রদেশের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি সরেজমিনে পরিদর্শনের জন্য পাঠিয়েছে। তাঁদের পাঠানো বিস্তারিত রিপোর্টের ভিত্তিতেই আর্থিক সহায়তা সংক্রান্ত বিষয়গুলি বিবেচনা করা হবে। 
প্রধানমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। স্বজন হারানো পরিবারগুলির প্রতি শ্রী মোদী গভীর সমবেদনা জানিয়েছেন। রাজ্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে এই কঠিন সময়ে কেন্দ্রীয় সরকার সম্ভাব্য সমস্ত রকম সহায়তা প্রদান করবে বলে তিনি জানিয়েছেন। 
 

বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে মৃতদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। 
প্রধানমন্ত্রী আরো ঘোষণা করেন যে, সাম্প্রতিক বন্যা ও ভূমিধ্বসে পরিবারকে হারিয়ে অনাথ হয়ে পড়া বাচ্চাদের দীর্ঘস্থায়ী কল্যাণের লক্ষ্যে 'পি এম কেয়ার্স ফর চিল্ড্রেন'  প্রকল্পে সার্বিক সহায়তা প্রদান করা হবে।
 

প্রধানমন্ত্রী বলেছেন, বিপর্যয় ব্যবস্থাপনা সংক্রান্ত আইন অনুযায়ী, সম্ভাব্য সমস্ত রকম সহায়তা প্রদান করা হবে। রাজ্যগুলিকে এক্ষেত্রে অগ্রিম অর্থ সাহায্যের কথাও জানিয়েছেন তিনি। সেইসঙ্গে এনডিআরএফ, এসডিআরএফ, সেনা ও রাজ্য প্রশাসনকে ত্রাণ এবং আপৎকালীন সাহায্যে এগিয়ে আসার জন্য প্রশংসা করেছেন। 
 

প্রধানমন্ত্রী এই গুরুতর পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারকে সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। 

 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
HMSI to accelerate 'Make in India for the world' strategy: Otani

Media Coverage

HMSI to accelerate 'Make in India for the world' strategy: Otani
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister greets everyone on the occasion of Ashadhi Ekadashi
July 25, 2026

Prime Minister Shri Narendra Modi today conveyed his greetings on the sacred occasion of Ashadhi Ekadashi. He noted that this auspicious day is about the eternal message of devotion and compassion.

Shri Modi prayed that Bhagwan Vitthal’s blessings bring joy, harmony and prosperity, and guide everyone towards a better society. The Prime Minister also wished that He may strengthen our resolve to serve and work tirelessly for the welfare and dignity of every person.

In a series of posts on X, the Prime Minister shared: 

"Greetings on the sacred occasion of Ashadhi Ekadashi. This auspicious day is about the eternal message of devotion and compassion. May Bhagwan Vitthal’s blessings bring joy, harmony and prosperity and guide us towards a better society. May He strengthen our resolve to serve and work tirelessly for the welfare and dignity of every person."

"आषाढी एकादशीच्या पवित्र पर्वानिमित्त हार्दिक शुभेच्छा. हा मंगलमय दिवस भक्ती, करुणा आणि सामाजिक सलोख्याचा चिरंतन संदेश देणारा आहे. भगवान विठ्ठलाचे आशीर्वाद आपल्या सर्वांच्या आयुष्यात आनंद, सलोखा आणि समृद्धी घेऊन येवो, हीच कामना. समाजातील प्रत्येक व्यक्तीच्या कल्याणासाठी आणि सन्मानासाठी अविरत कार्य करण्याचा आपला संकल्प अधिक दृढ होवो, हीच विठ्ठल चरणी प्रार्थना."