PM to Launch Nationwide HPV Vaccination Drive for Girls Aged 14 to Prevent Cervical Cancer
PM to lay foundation stone and inaugurate multiple development projects worth over Rs 16,680 crore in Ajmer
Projects span key sectors including urban development, drinking water supply, roads, irrigation, energy, industrial infrastructure
PM to distribute over 21,800 appointment letters to newly recruited youth in Government departments and organizations in Rajasthan

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজস্থানের আজমীর সফর করবেন। সকাল ১১:৩০ মিনিটে প্রধানমন্ত্রী ১৬,৬৮০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি এই উপলক্ষে এক জনসভায় ভাষণ দেবেন। প্রকল্পগুলি নগর উন্নয়ন, পানীয় জল সরবরাহ, রাস্তাঘাট, সেচ, জ্বালানি, শিল্প পরিকাঠামো সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে।
প্রতিরোধমূলক স্বাস্থ্য- পরিষেবা শক্তিশালীকরণ এবং নারীদের কল্যাণে অগ্রগতির লক্ষ্যে একটি বড় পদক্ষেপ হিসেবে, প্রধানমন্ত্রী ১৪ বছর বয়সী মেয়েদের জন্য হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) টিকাকরণের উদ্দেশে দেশব্যাপী একটি প্রচার অভিযান শুরু করবেন। এই উদ্যোগের লক্ষ্য জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ করা, যা মহিলাদের ক্যান্সার সম্পর্কিত অসুস্থতার অন্যতম প্রধান কারণ এবং সারা দেশে মেয়েদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
সড়ক যোগাযোগের ক্ষেত্রে এক বিরাট অগ্রগতি সাধন করে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করবেন, যার মধ্যে রয়েছে বান্দিকুই থেকে জয়পুর পর্যন্ত ৪-লেনের গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে, অমৃতসর-জামনগর অর্থনৈতিক করিডোরের প্যাকেজ ৭-এ ৬-লেনের অ্যাক্সেস নিয়ন্ত্রিত গ্রিন হাইওয়ে এবং দিল্লি-বডোদরা অ্যাক্সেস নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের প্যাকেজ ১৪-এ ৮-লেনের ক্যারেজওয়ে।তাছাড়া তিনি যোধপুর শহরে ৪-লেনের এলিভেটেড রোড, বারান জেলায় মালাবমোরি-ম্যাংরোল-বারান রাজ্য মহাসড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সকলের জন্য নিরাপদ ও পরিষ্কার পানীয় জল নিশ্চিত করার সরকারের প্রতিশ্রুতি অনুসারে, প্রধানমন্ত্রী নোনেরা মেজর পানীয় জল প্রকল্পের চারটি প্যাকেজ এবং পারওয়ান আকাওয়াদ মেজর পানীয় জল প্রকল্পের পাঁচটি প্যাকেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
রাজস্থানের নবায়নযোগ্য জ্বালানি পরিকাঠামো শক্তিশালীকরণ এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি থেকে নিরবচ্ছিন্ন সঞ্চালন নিশ্চিত করতে, প্রধানমন্ত্রী রাজস্থানের নবায়নযোগ্য জ্বালানি অঞ্চল (আরইজেড) থেকে বিদ্যুৎ উত্তোলনের জন্য সঞ্চালন ব্যবস্থার উদ্বোধন করবেন। তিনি পাঁচটি ২২০ কেভি গ্রিড সাবস্টেশন এবং দুটি ৪০০ কেভি গ্রিড সাবস্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সংশ্লিষ্ট সঞ্চালন লাইনও স্থাপন করবেন।
কর্মসংস্থান সৃষ্টি এবং যুব ক্ষমতায়নের প্রতি তাঁর প্রতিশ্রুতিকে আরও জোরদার করে, প্রধানমন্ত্রী রাজস্থানের বিভিন্ন সরকারি বিভাগ এবং সংস্থায় নবনিযুক্ত ২১,৮০০ জনেরও বেশি যুবককে নিয়োগপত্র বিতরণ করবেন।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
FIIs pour over $1 billion into Indian stocks, biggest weekly buying since June 2025

Media Coverage

FIIs pour over $1 billion into Indian stocks, biggest weekly buying since June 2025
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister expresses grief over loss of lives due to boat capsizing in South 24 Parganas district of West Bengal
July 13, 2026
Prime Minister announces ex-gratia

The Prime Minister, Shri Narendra Modi has expressed deep grief over the loss of lives due to the capsizing of a boat in the South 24 Parganas district of West Bengal.

The Prime Minister conveyed his thoughts to the bereaved families in this hour of grief and prayed for the speedy recovery of the injured.

The Prime Minister announced that an ex-gratia of Rs. 2 lakh from the Prime Minister’s National Relief Fund (PMNRF) would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000.

The Prime Minister’s Office posted on X;

“The loss of lives due to the capsizing of a boat in the South 24 Parganas district of West Bengal is deeply painful. My thoughts are with the bereaved families in this hour of grief. May the injured recover at the earliest.

An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000: PM @narendramodi”