সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুসারে এই সম্মেলনে দেশের বিভিন্ন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এবং সচিবরা অংশগ্রহণ করবেন
একটি শক্তিশালী বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনমূলক ব্যবস্থাপনা গড়ে তুলতে এই প্রথম এ ধরণের একটি সম্মেলন আয়োজন করা হবে

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১০ সেপ্টেম্বর সকাল ১০.৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘কেন্দ্র-রাজ্য বিজ্ঞান কনক্লেভ’এর উদ্বোধন করবেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্যও রাখবেন।

উদ্ভাবন ও শিল্পোদ্যোগকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর নিরলস উদ্যোগের অঙ্গ হিসেবে দেশে শক্তিশালী বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনমূলক পরিবেশ গড়ে তুলতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র-রাজ্য সহযোগিতার মাধ্যমে সম্মেলন অনুষ্ঠিত হবে।

আমেদাবাদের সায়েন্স সিটিতে ১০ ও ১১ই সেপ্টেম্বর- দু’দিন ব্যাপী এই সম্মেলনে যেসব বিষয় নিয়ে আলাপ-আলোচনা হবে সেগুলি হল:- ২০৪৭ সালের কথা ভেবে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের পরিকল্পনা, বিভিন্ন রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় পরিকল্পনা, সকলের জন্য ডিজিটাল পদ্ধতিতে স্বাস্থ্য পরিষেবা প্রদান, ২০৩০ সালের মধ্যে গবেষণা ও উন্নয়ন খাতে বেসরকারী বিনিয়োগ দ্বিগুণ করা, কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে কৃষকের আয় বৃদ্ধি, বিশুদ্ধ পানীয় জল উৎপাদনে নতুন নতুন উদ্ভাবন, সকলের জন্য পরিবেশ বান্ধব জ্বালানী, হাইড্রোজেন মিশনে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা, গভীর সমুদ্র মিশনে উপকূলবর্তী রাজ্যগুলির প্রাসঙ্গিকতা।

বিজ্ঞান ও প্রযুক্তির প্রথম এই কনক্লেভে গুজরাটের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এবং সচিব, শিল্প মহলের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, অসরকারী সংগঠনের প্রতিনিধি, তরুণ বিজ্ঞানী এবং ছাত্রছাত্রীরা উপস্থিত থাকবেন।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Technical textiles critical to footwear sector

Media Coverage

Technical textiles critical to footwear sector
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 29 এপ্রিল 2026
April 29, 2026

Leadership That Plays, Builds & Delivers: PM Modi’s Vision Igniting Youth, Women & Northeast India