প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পালি ভাষায় লেখা ত্রিপিটকের একটি কপি তাঁকে প্রদানের জন্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রীমতি পেতংতার্ন শিনাওয়াত্রাকে ধন্যবাদ জানিয়েছেন।

এক্স পোস্টে তিনি লিখেছেন:
“একটি অত্যন্ত বিশেষ সৌজন্যের বার্তা !

পালিতে লেথা ত্রিপিটকের একটি কপি আমাকে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শ্রীমতি পেতংতার্ন শিনাওয়াত্রার প্রতি আমি কৃতজ্ঞ। বস্তুতপক্ষে পালি একটি সুন্দর ভাষা, যেখানে ভগবান বুদ্ধের বাণীর মূল কথা রয়েছে। আপনারা সকলেই জানেন, গতবছর আমাদের সরকার পালিকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। গোটা বিশ্বের মানুষ এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। এই সিদ্ধান্ত এই ভাষায় গবেষণা এবং চর্চাকেও উৎসাহিত করেছে।
@ingshin”
A very special gesture!
— Narendra Modi (@narendramodi) April 3, 2025
I am grateful to Prime Minister Paetongtarn Shinawatra for giving me a copy of the Tipitaka in Pali. Pali is indeed a beautiful language, carrying within it the essence of Lord Buddha’s teachings. As you are all aware, our Government had conferred the… pic.twitter.com/FDTx4yfmDd


